মূল লেখায় যান

যুগলবন্দী

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩৭টি মন্তব্য

তোমার বুক পাঁজরে একটি ছোট্ট কুঁড়েঘর,
সেখানে বসত করে আমার প্রেম, দ্রোহ।
অভিমানের ময়ূরপঙ্খী নাও নিত্য করে এপার-ওপার;
ঘন-বরষায় জৈবিক অনুরণনে ভালোবাসার সেতু গড়ে।
ভৈরবী আশাবরী সুর-মূর্ছনা ভেসে আসে হৃদয়ের জলসায়;
মন্দাকিনীর স্বচ্ছ লহরীতে খেলি জলকেলি-
বর্ষার নবধারায় সঙ্গী দুষ্টু-দুরন্ত মীনদল।

মেঘেরা দল বেঁধে ছায়া দেয় শিয়রে দাঁড়িয়ে;
অধরে অধর ছুঁয়ে যায়, চোখে চোখে হয় শুভদৃষ্টি;
আলিঙ্গনে মিশে যায় আকাঙ্ক্ষার বহ্নি-শিখা।
অনুরাগের বাঁশরী বাজে মধুরিমা তানে;
শিরা-উপশিরায় ধাবিত হয় প্রেমের উন্মাদনা।
ঊষা-লগ্নে নীহার-স্নাত দূর্বারাশি চরণে প্রণাম ঠুকে;
শুক্লাপক্ষে চন্দ্রকণা পুষ্পরূপে গায়ে মাখি আলোকজল।
চড়ুই-বাবুইয়ের আনাগোনা আটপৌরে ছক এঁকে-
তারই ধারাপাতে তুমি-আমি যুগলবন্দী।

মোট পড়েছেনঃ ১০৬৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৭টি মন্তব্য

  1. এমন কঠিন কঠিন শব্দের খেলা কী করে যে খেলেন, তা আমার এই ক্ষুদ্র মাথার মগজে ধরে না, দিদি। মাত্র দুই প্যারায় লেখা কবিতা কিন্তি মনোমুগ্ধকর হয়েছে। শুভকামনা থাকলো।

  2. (মেঘেরা দল বেঁধে ছায়া দেয় শিয়রে দাঁড়িয়ে;
    অধরে অধর ছুঁয়ে যায়, চোখে চোখে হয় শুভদৃষ্টি;
    আলিঙ্গনে মিশে যায় আকাঙ্ক্ষার বহ্নি-শিখা।
    অনুরাগের বাঁশরী বাজে মধুরিমা তানে;
    শিরা-উপশিরায় ধাবিত হয় প্রেমের উন্মাদনা)

    মুগ্ধ হয়ে গেলাম দিভাই

  3. এই যদি আটপৌরে আনাগোনা হয়, তাহলে তো আর আনাগোনাই থাকে না!
    শব্দ-ঝুড়ি খুলে বসেছেন দেখছি, কোথা থেকে কী মন্তব্য করবো! খেই হারাচ্ছি তো।
    আসল কী মন্তব্য করবো ভাবতে ভাবতে দেরি করে ফেললাম।
    তবুও জুত মত মন্তব্য হলো না।

    1. 🤭🤭😍😍🙄🙄 আমিও বুঝতাছিনা আপনার মন্তব্যের প্রত্যুত্তর কিভাবে দিবো! আনন্দ, হতবাক না লজ্জা পাবো আপনার এমন মন্তব্যে! আপনার কাছ থেকে যা পাই সেটাই আশীর্বাদ- আমি ধন্য, মুগ্ধ হয়ে যাই। ভালো থাকবেন সবসময় আর এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন এটাই কাম্য।🌹🌹

  4. “তোমার বুক পাঁজরে একটি ছোট্ট কুঁড়েঘর,
    সেখানে বসত করে আমার প্রেম, দ্রোহ।”
    প্রেম, দ্রোহের যুগল বন্দীতে শান্তি কতদিন থাকে
    বুঝা বড় দায়
    অভিমান যদি সীমারেখা না পায়।
    ভাল লাগলো। শুভ কামনা।

  5. এই যদি আটপৌরে আনাগোনা হয়, তাহলে তো আর আনাগোনাই থাকে না!
    শব্দ-ঝুড়ি খুলে বসেছেন দেখছি, কোথা থেকে কী মন্তব্য করবো! খেই হারাচ্ছি তো।
    আসল কী মন্তব্য করবো ভাবতে ভাবতে দেরি করে ফেললাম।
    তবুও জুত মত মন্তব্য হলো না…. এটা কিন্তু আমার কমেন্ট ছিলো। মহারাজ এটা কিভাবে নিজের নামে টাইপ করলো ভেবে পাচ্ছি না 🤔🤔

    মেঘকাব্য সুন্দর হয়েছে, শুভ কামনা রইলো 🌹🌹

    1. কি যে বলেন আপু। আপনারা যদি এমন বলেন এ শরম কৈ রাখি! খুব ভালো লাগলো অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে। ভালো থাকুন আমাদের সাথেই থাকুন নিয়মিত লেখা দিয়ে

  6. “অভিমানের ময়ূরপঙ্খী নাও নিত্য করে এপার ওপার”
    কি অসাধারণ কল্পনার বহিঃপ্রকাশ। খুব চমৎকার একটি লেখা। অনেক ধন্যবাদ এতো সুন্দর ভাবনা উপহার দেয়ার জন্য।

    1. অসাধারণ, চমৎকার একটি মন্তব্য পেয়ে বিমোহিত হয়ে গেলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পড়ার জন্য ও এতো সুন্দর করে মন্তব্য দেবার জন্য। ভালো থাকুন শুভ কামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?