মূল লেখায় যান

যাযাবর

এস.জেড বাবুকবিতা২৭টি মন্তব্য

এ জীবন নয় সখি, সপ্তডিঙ্গা
দাঁড়হীনা তবু ছুটে,
তোর আমার মাঝে সাত সমুদ্দুর
তবু নেই ভয় খানিক/ মোটে।

আলেয়ার পিছে ছুটে চলে মন
অনুভবে বাঁধি ঘর,
তোর মাঝে খুঁজি ঠিকানা আমার
তুইহীনা যাযাবর।

এ দেহ ঝড়েও সয়ে গেছে দেখ
ঢেউয়ের সাথে দোলে,
তোকে নিয়ে ফিরবে ডিঙ্গি আমার
কালবৈশাখীর প্রতিকূলে।

এ হৃদয় ভেজা সৈকত নয়
তোর পদচিহ্ন মুছে দিবে ঢেউ,
সস্তা খবরের কাগজ নয়;
তোর আনাগোনা, জানবে কেউ।

এ গল্প নয় সখি, চিত্র কলা
শুধু এঁকেদিলাম তোর আল্পনা,
সাদামাটা উপন্যাসের আগে আর পিছে
লিখে নিস তোর ঠিকানা।

-০-
___২১/১১/২০১৮

মোট পড়েছেনঃ ১৬৩৯জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

    1. তোমার চোখে মুগ্ধতার ঝিলিক স্পষ্ট্য,
      উত্তপ্ত লাভার মতো মুখের তুলতুলে ঢং,
      হাজারো অনুচ্চারিত শব্দের ভারে কম্পিত ঠোঁট,
      ঘন ঘন নিঃশ্বাসের সাথে অবিরত চোখের পলক,
      দেহের ছন্দে দুলে দুলে উঠে লুকানো প্রত্যাশা !
      কি দেখছো অমন করে ?
      এ যে শুধুই দেহ পিঞ্জর !
      রঙ্গিন ঝিনুকের খোলসের মতো কিছু একটা মাত্র।

      আমার চোখ, কান, নাক হাজারো মানুষের চেয়ে সুন্দর,
      অন্যদিকে, কোটি মানুষের তুলনায় জঘন্য-
      তারই’বা কতটা দেখেছো তুমি ?
      কেমন করে, কখনই বা দেখলে ?
      যখন রূঢ়তার চরম সীমা লংঙ্ঘন করে যায় আমারই স্বত্ত্বা-
      তখন কি দেখেছ অনাকাঙ্খিত অবয়ব ?
      প্রকাশের ভয়ে সত্য লুকিয়ে যখন মিথ্যেটাকে রং পেন্সিলে আঁকি-
      তখন কি গুনেছ দ্রুততর চোখের পলক ?
      তবে কিসের লালসায় কাটিয়ে দিচ্ছো নির্ধারিত মুহুর্তগুলো
      এ যে শুধুই দেহ পিঞ্জর !
      হয়ত এখনও অস্পষ্ট হয়ে আছে,
      লোভ লালসার কোন এক অদৃশ্য মুখোশের আড়ালে।

      ও আচ্ছা,
      মিলিয়ে দেখছো আমি আর আমার প্রোফাইলের ছবিটা ?
      সে যে একই রকম হবে-
      যতটা বেছে বেছে আপলোড হয় ওখানে;
      ততটা ভেবে চিন্তে আজও জড়িয়েছি বস্ত্র-
      কিন্তু আমারও তো ঘাম ঝড়ে, পিঠ ভিজে আবার শুকায়।
      যদি ভেবে নিচ্ছ,
      কফির নিমন্ত্রনে তোমার উল্টোদিকের আসনে “এই আমি”
      এমনি ফরমালিন মারা চির সবুজ,
      হাহাহা- ভুল ভাবছো সুন্দরী ।
      এ যে শুধুই দেহ পিঞ্জর !
      আসলে,
      পারফিউমের আড়ালে ঘামাচি,
      আর হাসির আড়ালে আমার আসল পরিচয়- অনেক দুর।

      তবে ঐ সাদা ফুলটা দাও-
      বন্ধুত্বটা আরও কিছুদিন থাকলে যতটা জানবে বাস্তবতায়,
      তখন লাল গোলাপটা শুকাতে দিও ডাইরির ভেতরের পৃষ্ঠায়।
      অনবদ্য যৌবনে, কৈশরী অনুভবে কেন কিনতে চাইছো- চিপস এর বদলে “মোড়কের রংচটা বিজ্ঞাপন”
      চকচকে খোলসের মোহে,
      কেন একটা লাল গোলাপ হারাবে অজান্তে !?

      -০-
      রংচটা বিজ্ঞাপন

  1. এ গল্প নয় সখি, চিত্র কলা
    শুধু এঁকেদিলাম তোর আল্পনা,
    সাদামাটা উপন্যাসের আগে আর পিছে
    লিখে নিস তোর ঠিকানা।
    আহা প্রেম!

    চমৎকার মিষ্টি প্রেমের কবিতা। মিরপুর পরতে পরতে মুগ্ধতা।

  2. আলেয়ার পিছে ছুটে চলে মন
    অনুভবে বাঁধি ঘর,
    তোর মাঝে খুঁজি ঠিকানা আমার
    তুইহীনা যাযাবর।

    অনেক লাগলো ভালো
    মরিচিকার পিছে ছোটে চলে ভাই
    করো না মনটা কালো

  3. এত ভালো লিখেন কি করে? বারবার পড়তে মন চায়। সে যেন আলেয়া, যার পিছে ছুটে চলেছি জীবনভর।

    আমি খেয়াঘাটের মাঝি হলে তুমি হবে ডিঙি।
    আমি সমুদ্রের জলরাশি হলে তুমি হবে তার ফেনিল ঢেউ।

    দেখেছেন, আমিও চেষ্টা করলাম কিন্তু আপনার মত সুন্দর হলোনা।☺

    1. কি যে বলেন তৌহিদ ভাই

      সব ফেইসবুক টাইপের লিখা, এতো যত্ন করে কমেন্ট করেন সেই তো অনেক পাওয়া।

      আপনার লিখা তথ্যসমৃদ্ধ হয়। উঁচুমানসম্পন্ন।
      শুভকামনা ভাইজান।

  4. আলেয়ার পিছে ছুটে চলে মন
    অনুভবে বাঁধি ঘর,
    তোর মাঝে খুঁজি ঠিকানা আমার
    তুইহীনা যাযাবর।


    ………….চমৎকার অভিব্যক্তি, ভালোলাগা জানিয়ে গেলাম বাবু ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।