মূল লেখায় যান

যমুনাপাড়ের প্রেম

হালিম নজরুলএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

বেশ কিছুদিন অনুপস্থিতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। বাবার অসুস্থতার কারণে এই করোনাক্রান্ত দিনেও সাড়ে তিনশো কিলোমিটার দূরের বাড়িতে যেতে হয়েছিল। বাবার শরীরের অবস্থা ভাল নয়, তাই মনটাও ভাল না থাকাটাই স্বাভাবিক। তবুও মধ্যবিত্ত বাধ্যতার কারণে কর্মস্থলে ফিরতে হল অন্যদের মতোই।

সাহিত্য- সংস্কৃতির মানুষ হিসাবে প্রকৃতির প্রতি দুর্বলতা আমার সেই ছোটবেলা থেকেই। কিন্তু আজ অতটা ভাল লাগছিল না। আমাদেরকে বহনকারী ট্রেনটি দুরন্ত গতিতে ছুটতে ছুটতে হঠাৎ যখন গতি কমিয়ে দিল, তখন মনটা একটু কৌতুহলী হয়ে উঠল। ততক্ষণে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে যমুনা সেতু পশ্চিমপ্রান্ত স্টেশনে। হঠাৎই চিন্তা হল কোনদিন তো যমুনা বা তার তীরে গড়ে ওঠা জনপদ ও স্টেশনকে সেভাবে লক্ষ্য করা হয়নি। আজ না হয় একটু দেখে নিই।

বিশাল নদীর অপার উদারতা আর প্রকৃতির মায়াবী দৃশ্যপট মুহূর্তেই মনকে কিছুটা পাল্টে দিল। সম্পূর্ণ বিনা খরচে উপভোগ করলাম অসীম সৌন্দর্য। আনাড়ি ক্যামেরাম্যান হওয়া সত্বেও নিজের মোবাইল ক্যামেরাতে ঝটপট বন্দী করে নিলাম কিছু ছবি। পরক্ষণেই মনে হল একমাত্র প্রকৃতিই পারে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে! ধন্যবাদ প্রিয় প্রকৃতি। ধন্যবাদ প্রিয় বাংলাদেশ।

মোট পড়েছেনঃ ৭৬৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. ঈশ্বর যেন আপনার বাবাকে সুস্থ করে দেয় এই প্রার্থনা রইলো। এখন থেকে আপনার কাছ থেকেও ভ্রমন কাহিনী পাবো আশা করি ‌ । ভালো থাকুন সুস্থ থাকুন। ঈশ্বর সহায় হোন আপনার পুরো পরিবারের

  2. আপনার বাবার দ্রুত আরোগ্য কামনা করি।
    অধিকন্তু,আপনার ভ্রমণ অভিজ্ঞতা আর যমুনা তীরের জনপথ,স্টেশনের দৃশ্য ও বর্ননা আমার ভীষণ ভাল লেগেছে।
    ভালো থাকবেন।

  3. এর চারপাশটা সুন্দর ভাই। ব্রীজের নিচে যাওয়া যায় একটু উত্তরে একটা রাস্তা আছে। মনোরম পরিবেশ জীবনে অনেক বার ওখানে গিয়েছি। সুন্দর জায়গা। আর আপনিও সুন্দর বর্ণনা দিলেন।

    1. ট্রেনের মধ্যে বসে আসলে সব সৌন্দর্য উপভোগ বা সব ছবি আয়ত্ত করা সম্ভব নয়, তবুও যতটুকু পারা গেল নিলাম। পরে একসময় যাব সম্পূর্ণটা উপভোগ করতে। ধন্যবাদ ভাই।

  4. আপনার বাবার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

    গল্প-কথায় সুন্দর একটা ছবিব্লগ দিলেন। পথের ছবি গুলো খুব সুন্দর হয়েছে।

    ভালো থাকুন নজরুল ভাই,
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?