মূল লেখায় যান

যদি থাকে টাকা

সাখাওয়াত হোসেনকবিতা২০টি মন্তব্য

যদি থাকে টাকা

ঘরবাড়ি হয় পাকা,

ঘুরঘুর করে অচেনা

মামা, খালু, কাকা।

 

যদি থাকে টাকা

পন্ডিত সেজে হয় নেতা,

যায় সে আসরে

মাতব্বর মানে সবে,

ন্যায়নীতির ধার ধারেনা

ঘুষ ছাড়া কিছু বুঝেনা।

 

যদি থাকে টাকা

যায় ভোজসভা আর অনুষ্ঠানে

হয়ে গ্রামের মাথা,

টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা

ঢাকা থাকে কুকর্মের কথা।

মোট পড়েছেনঃ ৮৫৮জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. টাকা ছাড়া যে আমাদের জীবন অচল। টাকার অপব্যবহার নিয়ে সুন্দর লেখা — টাকার ঝলকে নেয় ছিনিয়ে বরণডালা

    ঢাকা থাকে কুকর্মের কথা।

  2. লিখিলেন ভালোই ছড়া
    টাকা টাকা আর টাকা

    সবাই বোঝে মৃত্যুর সময় হয়না ব্যবস্থা বাঁচার কি আকুতি
    জমিজমা থাকল পড়ে পাপ গুলি এলো শাস্তির ডালা নিয়ে।

  3. টাকাই তো রাজা আর সব তার গোলাম হয়ে গেছে। টাকা নেইতো কেউ আপন নয়, দূর দূর করে তাড়িয়ে দেবে। কঠিন বাস্তবতা এটাই । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল ভাইয়া

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।