মূল লেখায় যান

মে ডে মে ডে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

 

মন-ভারী করা দুঃসংবাদ, আবার-ও,
দুশ্চিন্তা শঙ্কা পুনর্বার,
কী হবে কী হবে-না, করোনা কালে;

একাকীর ঘরে বসবাস, সকালে সন্ধ্যার অবসন্ন মন,
দু’চারটে মামুলি আলাপ, একটু খানি কলমি ভাষা,
আলেয়ার মত হলেও
এক বুক নির্মল বাতাস চুরি করে একটু ছুঁতে চাওয়া;
নীল নীলের ঐ আকাশ।

কপালে ভাঁজ ফেলে নিজেকে-ই বলি
কাছে এসো-না, একটু দূরে না-ছোঁয়া দূরত্বে,
সামাজিক নিরাপত্তা মেনে মেনে;

সেই এক-ই বৃত্তায়ন, তাকাবো কী তাকাবো-না,
হাসবো কী হাসবো-না, দেখে ও না-দেখার ভান;

তবুও বলি,  প্লিজ হ্যাভ এ মিট !
সবুজের নির্মল বাতাসে, করোনা এড়িয়ে;

বিবশ স্নায়ুতে-ও চিৎকার করে বলতে ইচ্ছে করে
মে ডে, মে ডে, মে ডে;

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১১০০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

  1. সময়টা বড়ই অসময়। ভেবেছিলাম সব চুকেছে, আবার নতুন করে গৃহবন্দিত্ব ভালো লাগছেনা।
    তবুও মন খোঁজে প্রকৃতির শোভা। সচেতনতার সাথে পথচলাই এখন থেকে চর্চা করতে হবে।
    উপয়ান্তর নেই।

  2. আমরা যারা মধ্যবিত্ত, ভাড়া বাসায় আছি তারা বুঝতেছি লকডাউন, এই করোনা আমাদের জন্য কতটা অভিশপ্ত। গতবছরের ক্ষতিটাই এখনো কুলাতে পারিনি, নতুন করে এই অবস্থা আমাদের একদম শেষ করে দিলো। গাড়ি ভাড়া দ্বিগুণের বেশি নিচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের উর্ধ্বমূল্যে নাভিশ্বাস উঠে গেছে।

    1. দেখুন ক্ষতির ধাক্কা সবার কাছেই পৌঁছেছে, জানি সবার তা সমান নয়।
      সব বুঝতে পারি কিন্তু কিছুই করার নেই।
      আল্লাহ আমাদের সবার সহায় হবেন, যদিও কবে তা আমরা জানি না।
      ভাল থাকুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?