মূল লেখায় যান

মেঠোপথ সাদা

আলমগীর সরকার লিটনকবিতা১১টি মন্তব্য

দেহে সোনার পালঙ্ক আছে

অপরূপ বড় বড় অট্টালিকা;
রঙিন আকাশ আছে- শুধু
একগুচেছা সাদা মেঘ নেই-
নীল কালো মেঘে মাটির ছায়া!
ঘুমাতে কষ্ট হয়- দিবারাত্রি;
স্বপ্ন আর বাস্তবতার গায়ে
রক্তাক্ত হাত মুখ সর্বাঙ্গ-আর
কত বর্ণের ব্যবহারে নোংরামি

সময় দেখো মৃত্যুই হাহাকার-

লক্ষকোটি জন্মতেই খুশি, ধূলি
বালি বাহারে মেঠোপথ সাদা।
১৭ ভাদ্র ১৪২৯, ০১ সেপ্টেম্বর ’২২
মোট পড়েছেনঃ ৬১৬জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।