মুসলেমিন চেতনা!
ইসলাম কি কেবলই শান্তি এবং পবিত্রতার সংমিশ্রণে একত্রিত মুসলেমিন অনুভূতি কিছু? ইসলাম চিরন্তন সত্য থেকে উৎসারিত অমৃতও বটে, ইসলাম বিশ্বাস অনুভবে। আমি জানি, জানি কেবল ইসলামেই প্রোথিত প্রশান্তি চিরন্তন, প্রোথিত চিরন্তনী সুধা।
এবং পবিত্র কোরআনই শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এবং যা শ্রেষ্ঠমানব মোহাম্মদ (সঃ) এর উপর নাজিল, নাজিল মহান সৃষ্টিকর্তা কতৃ্ক জিবরাইল (আঃ) এর মাধ্যমে।
বস্তুত প্রকৃত ইসলামই করতে পারে কেবল, জানি করতে পারে বিভ্রান্তির বৃহত্তর পরিধি সঙ্কুচিত! পবিত্র ইসলামই এ করতে পারে কেবল। মুসলেমিন চেতনা এবং চিরন্তন সত্য থেকেই সর্বোচ্চ সতেজ এ বিশ্বাস উৎসারিত আমার।
২৫ নভেম্বর ২০১৩
মধ্যরাত্রি, উত্তরা।
মোট পড়েছেনঃ ৭৫১জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য
ছোট বেলা থেকে যে ইসলাম কে দেখে এসেছি আমি , তা এখন পরিবর্তিত হয়ে গিয়েছে ।
উগ্রতা , হিংস্রতা এসে বাসা বেধেছে ইসলামের দুনিয়ায় ।
ভালো লেগেছে এই চেতনা।
সে কী ইসলামের দোষ ভাইয়া? ভুল ব্যাখ্যা দিয়ে, এই সেই দোহাই তুলে যারা হীন স্বার্থে ব্যাবহার করছে ইসলামকে, নিজের স্বার্থ হাসিলের ঢাল হিসেবে ব্যবহার করেছে দোষ কিন্তু তাদের উপরই বর্তায়। এত কিছু নিয়ে এত কিছু করছি আমরা, এত কিছু লিখছি কিন্তু ইসলামের পবিত্রতা রক্ষার জন্য, ভুল মানুষকে ভুল জায়গা থেকে সরিয়ে দেয়ার জন্য কিছু করছি না কেনো?
সত্যিকার চেতনার উন্মেষের অপেক্ষা করব ।
এখন অপেক্ষা করা ছাড়া উপায় কী আর ভাইয়া। কিছু তো পারছিনা করতে।
ইসলামের সত্যিকার চেতনাবোধ সবার মনে জাগ্রত হোক,,,,,,,,,,
এই প্রত্যাশা আমারও আপি। শুভকামনা জানবেন।
(y)
শুভকামনা।
কিছুই বুঝিনা, মেলে না ,পাইনা —— আশ্রয় শুধু এক আল্লাহরর কাছেই।
(y)
প্রতিটি ধর্মই কিন্তু মানবতার কথা বলে. সত্যিকার ভাবে সেই বিশ্বাস টুকু মনে ধারন করলে কোন হানাহানিই হতো না.
সেটা ধারনতো করতে হবে, তাইনা? কোন ধর্মের বিপক্ষেই নই আমি।
অতি ধর্মের গোঁড়ামির জন্য এবং অনেক মাওলানা গরিব ও গ্রামের মাতব্বরদের স্বার্থ রক্ষার জন্য অনেক সময় ইচ্ছা কৃত ভাবে ভুল ব্যাখ্যা দেই, এগুলো প্রতিরধ খুব প্রয়োজন।
ইসলামকে যে বা যারা বিতর্কিত করছে অইগুলা ধর্ম ব্যবসায়ী পিশাচ। 🙁
দুঃখিত গরিব না হয়ে শুধু মাতব্বর হবে। আর গরিবের উপর চাপিয়ে দেয়া হয় ইচ্ছা কৃত ভাবে ভুল ব্যাখ্যা।