মূল লেখায় যান

ভোলা মন

বোরহানুল ইসলাম লিটনছড়া৬টি মন্তব্য

রোজ ভোলা মন উদাস হয়ে
রাখাল বাঁশির সুরে,
যায় ছুটে সুদূরে,
ডাক যেথা দেয় হরেক ফড়িং
ঘাসের ডগায় ঘুরে।

খোঁজ করে সেই মেঘের বেটির
ছিঁচকাঁদুনে আড়ি,
যার পটু শিকারী,
ওঁত পেতে চায় খালের ধারে
কানী বগির সারি।

শুনতে সে যায় পাখির কূজন
বট পাকুড়ের ডালে,
বারেক বসে চালে,
দোল যদি খায় সজনে ক’টা
ঝিঙে শসার তালে।

আর কি ফিরে বানের জলে
দেখলে হাঁসের খেলা!
নিভৃতে যায় বেলা,
নয় দূরে তার বড়শি ফেলে
খুলতে পুঁটি চেলা।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭৩৪জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. প্রকৃতির সান্নিধ্যে গেলে কখন বেলা পড়ে যায় টের পাওয়া যায় না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত কাটিয়ে দেয়া যায় প্রকৃতির নানা উপকরণ অবলোকন করে।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।