মূল লেখায় যান

ভালোবাসা

সামশুল মাওলা হৃদয়কবিতা১৫টি মন্তব্য

অনেকে বলে তুমি আর আমার নেই

আমিও জানি, তুমি আর আমার নেই।

তবে জানি,তোমার চোখের কাছে,ঠোঁটের কাছে

ভালোবাসা লেখা আছ//

আমার পথের শেষ প্রান্তে

দাঁড়িয়ে আছো তুমি।

তোমার পরে কিছু নেই

শুধু মরুভূমি।

তোমার ছবি দেখলেই

আমার মনে ছোট্ট ছোট্ট ইচ্ছে জাগে।

সব রাগ অভিমান ভেঙ্গে

ভালোবাসার টিপ দেয় গাঢ় অনুরাগে।

আজ আকাশটা রৌদ্রময়

খড়া প্রবল মতো সৃষ্টি হতে পারে

আমার হৃদয়ে ভালোবাসা খড়তর।

বুকের গভীরতা কষ্টে গড়ে পড়ে টুপ টুপ

তবুও তুমি -পাথরের মতো নিশ্চুপ।

মোট পড়েছেনঃ ৯৭৩জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. তোমার শেষ পদচিহ্নের পরেই মরুভূমি!
    ধূ-ধূ বালুচরে অপেক্ষমান আমি,
    ছুটে ছুটে ক্লান্ত পথের দুরত্ব পাথেয়,
    তুমি কিন্তু এসো বিকেল ফুরোবার আগে নাইটিঙ্গেল হয়ে,
    সুরের মূর্চ্ছনা তুলো, মুদিবো নয়ন শুধালে সুরের অমিয়।

  2. যারা নিশ্চুপ, তাঁদেরকে ভেবে কষ্ট পাওয়া শুধুই,
    মৃত দেহকে আমরা বেশীক্ষণ রাখিনা,

    কবিতা ভালো লেগেছে।
    নিয়মিত লিখুন, অন্যদেরও লেখা পড়ুন।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।