মূল লেখায় যান

ভাবো একবার!

বোরহানুল ইসলাম লিটনকবিতা৯টি মন্তব্য

কেন হে সাজতে চাও মিছে মহাজন?
সত্যি বাঁচতে কি তা খুবই প্রয়োজন?
তবে যে বোদ্ধা যারা
নীরবে নিরালে তারা
কাজে-কামে জেগে আছে হয়ে সাধারণ?
নয়তো করছো যা তা ভীরু আয়োজন?

সত্য কভু কি বাঁচে নত করে শির?
কিংবা মিথ্যা হয় চলনে তূণীর?
জানি কিছু পরিহাস
গড়ে শেষে ইতিহাস
তা’বলে হয় কি তারা মহতী সুবীর,
হলেও দুগ্ধ বিনে উপাদেয় ক্ষীর?

যেতে হবে সবই ফেলে ভাবো একবার!
চাইলে পাবে কি যেচে সুযোগ আবার?
যদি হও অনুগত
হয়তো লুকাবে ক্ষত
হেরে গেলে গহনের যা কিছু আঁধার!
ভাবো কি সুদূরে আছে নিঠুর তাতার?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৬৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৯টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?