মূল লেখায় যান

বড় নিচু জাতের তুমি

সাখিয়ারা আক্তার তন্নীএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

কি জানি,
তোমারে দেখলে আমার নিজেরে গরিব মনে হয় ……………
আমি এতো দুঃখে নাই গো মিনা মাঝি………..

আমার কুয়াশা আছে,ঘাসের উপর বিন্দু কণা জল আছে।
শীত/বসন্ত আছে
সুখের একখান কোকিলও আছে…………

ঝাপির ভীতর একখান সোনার নোলক আছে,
সাথে আছে লাল পার ডোরের আসমানী রঙের গরদ………….
আমার ঘরের বেড়ায় কাজলের কালি যত্নে রাখা আছে।

আমার শরীর জুইরা কালা অইন্ধার আছঁড়াইয়া  পরে……………

আর আছে কি জানো?
সতীন কাঁটা!
সতীন কপাল আমার……………

তোমারে আমার গরিব মনে হয় মাঝি,
বড় নিচু জাতের তুমি……….

মোট পড়েছেনঃ ১৪৮৪জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. আমার যা কিছু আছে তাই মেনে নিয়েই যদি কেউ আমাকে ভালোবাসে সেটাই প্রকৃত ভালোবাসা। এর বাহিরে বাকি সব কিছু কিছুই স্বার্থপরতা।

    লেখা ভালো লেগেছে আপু।

  2. লেখার মাঝে প্রকাশ পেলো যে
    কবিতার মাঝে যার কথা লেখা তার সম্পদ অনেক দামী,

    আগের লেখা গুলো থেকে এ লেখাটি একটু ভিন্ন ধরনের,
    ভালো লেগেছে একান্ত অনুভুতি।
    শুভ কামনা।