মূল লেখায় যান

প্রতিবিম্ব

সাখিয়ারা আক্তার তন্নীএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

এই যে,
এই আমাকে দেখছেন?
কেমন পলিশ চকচকে,কতোটা নিখুঁত, কতোটা রুচিশীল,
কতোটা তুলতুলে নরম আর আদুরে।

অবিশ্বাস্য হলেও সত্য এই যে আমার ভিতরে আরো একটা আমি সযত্নে ঘরকন্যা করে।
কতোটা নগ্ন সে,কতোটা বিচ্ছিরি তার রুপ,
আপনি এবং আপনারা
সে রুপের বীভৎসতা সহ্য করতে পারবেন তো?

ঠিক যেন ভাঙ্গা চোরা আয়না
রুপর প্রলেপটা কবেই মুছে গেছে,
যেটুকু রয়েছে তা কেবল খণ্ডিত,দ্বিখণ্ডিত সচ্ছ কাঁচের অংশ কণা।

তবু,শুনুন
আপনারা আমাকে আরো জানুন,
আমার ঙেঙ্গে গুড়িয়ে যাওয়া ইতিহাস খুঁজুন।
বহুকাল ধুলোর আস্তরণ আমায় ঢেকে রেখেছে, সভ্যতা হতে আমি আলোক বর্ষ দূরে।
যদি পারেন আমার দেহে আঁকা ভুল গুলো ক্ষমা করুণ।

আর যদি না পারেন,তো?
তো,আমায় ছেরে দিন……………..
আপনাদের এ ব্যবচ্ছেদে আমার বড় কষ্ট হয়।

মোট পড়েছেনঃ ১৩২৮জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. মানুষের দুটো রূপই থাকে,
    একটি বাইরের, যেটা দেখে আমরা সবাই বিচার করি তাঁকে।
    ভিতরের রূপটা যেহেতু অপ্রকাশিত থাকে, তাই তাঁকে আমরা চিনিই নাই।

    লেখাটা ভালো লেগেছে।

  2. মানুষ যে যেরকম তার প্রতিবিম্বও সেরকমই হবে। আয়নায় দাঁড়িয়ে কেউ কি আমরা আমার আসল আমাকে খুঁজে দেখি? সবাই মনে হয় দেখিনা। যদি দেখতাম তাহলে বুঝলাম মনে, অন্তরে কত কালিমা লেগে আছে। সবাই বিশুদ্ধ, পূর্ণ হোক এটাই কাম্য।

    ভালো লিখেছেন আপু।

  3. তবু,শুনুন
    আপনারা আমাকে আরো জানুন,
    আমার ঙেঙ্গে গুড়িয়ে যাওয়া ইতিহাস খুঁজুন।
    বহুকাল ধুলোর আস্তরণ আমায় ঢেকে রেখেছে, সভ্যতা হতে আমি আলোক বর্ষ দূরে।

    Best poem ever…🌺

  4. আপন স্বত্তা লুকানোই থাকে- এবং সেই লুকানো অধ্যায়ের চরম সুন্দর বহিঃপ্রকাশ আপনার লিখায়-

    তবে হ্যাঁ- কারও কারও জীবনে আশির্বাদ স্বরূপ এমন কেউ থাকে, যে সে স্বত্তা ঠিকই চিনে নিতে পারে। সংখ্যায় কম হলেও তেমন সৌভাগ্যবান যুগল কিন্তু সত্যি আছে।

    তেমন কোন আপনজনের চোখে- ব্যাবচ্ছেদ হতে মন্দ কি !

    দারুন সুন্দর লিখেছেন-
    শুভকামনা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।