মূল লেখায় যান

বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো

আগুন রঙের শিমুলকবিতা২৪টি মন্তব্য

যদি মেঘ থেকে নেমে আসে –
শব্দ কল্পনারা এবং মৃত্যুর মতো শ্বাশ্বত কোন আহবান
যদি মেঘ থেকে নেমে আসে –
বিবর্ণ অক্ষরমালা এবং ভাসিয়ে নেয়া অবারিত উন্মুক্ত আধাঁর
যদি মেঘ থেকে নেমে আসে  -…
নিরন্তর গল্পের ঢেউ এবং উৎসরিত লোনাজলে ভিজে যায় কেউ।

তবে শোন –
বৃষ্টি আমার বন্ধু, দুঃখ এবং আমি বাধা আছি অন্তত বাধনে
তাই –
রোদ ঝলমল দুপুরগুলোয় নামে সে তুমুলে, মন খারাপের ক্ষনে।

বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো,
তুমি তাকেও ভেজাবে যখনি,
সেও তোমাতেই অশ্রু লুকাবে দেখো
বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো।

মোট পড়েছেনঃ ১০১৯জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. এমন আহবানকে এড়িয়ে বৃষ্টি যেতেই পারে না, যেই বৃষ্টিই হোক পারবে না তা মেঘ বৃষ্টিই হোক অথবা বৃষ্টি মানবী। কি যে লেখেন আপনি প্রিয় সাইদ ভাই মনে ধরে খুব!

  2. ছবিটাতে চোখ আটকে রয়েছে।
    এভাবেই যখন তখন বৃষ্টি নামিয়ে দেয়া গেলে খাঁ খাঁ ফেটে চৌচির হবেনা বুক। মেঘের ওপারে আরো কি কি লুকিয়ে রেখেছেন কে জানে!!!
    বৃস্টিতে ভিজলেই খুব আনন্দ হয় আমার। এক বৃষ্টি লুকানোর জন্য আরেক বৃষ্টির কি প্রয়োজন?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।