মূল লেখায় যান

বৃষ্টি কাব্য : ২

আরজু মুক্তাকবিতা৩৪টি মন্তব্য

( ১)

বর্ষাকে চিঠি লিখেছে মেঘ,
তুমি এলেই ভালো
চোখের কোণে জমানো জল
কেউ দেখে না।
স্মৃতি শুধু তাড়া করে
সকাল বিকেল।

( ২)

সেদিন ছিলো,
মেঘে মেঘে বন্ধুত্বতা
আজ সেখানে
গহীন শূন্যতা।

( ৩)

যদি মনে পড়ে একদিন
বৃষ্টির কাছে যেও
চোখের জমানো অশ্রুগুলো
তুমি বুঝে নিও।

(৪)

মেঘলা দিনে তোমায় চাই
ভালোবেসে ভালোবাসায়
বৃষ্টি হয়ে কাঁদার ছলে
তোমায় জড়াতে চাই।

(৫)

ইচ্ছে আমার মেঘলা দিন
কালো মেঘের ঢেউ
বৃষ্টি হলে,
ছুঁয়ে দিতো কেউ।

(৬)

আমাকে মনে পড়লে
জানালায় এসো
হাত বাড়িয়ে ছোঁব
বৃষ্টির ফোটা হয়ে।

(৭)

বৃষ্টি এলেই
কবিরা
কবিতা খেয়ে বাঁচে।

(৮)

ইস!  কতোদিন পর দেখা হলো
চলো, ঝগড়া করি নতুন করে
দিলাম দুহাত ; ফেরাতে নয়
চলো, ভিজি আজ বৃষ্টিতে।

 

 

মোট পড়েছেনঃ ১৪৫৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৪টি মন্তব্য

  1. এই মেঘলা দিনে, বৃষ্টির দিনে, এইতো আজ বিকালেও ভিজেছি খুব। ভিজে ভিজে ভেজা কাকের মতো সোনেলা নীড়ে এসেই আপনার বৃষ্টিময় কবিতাখানা খুবই ভালো লাগলো।
    আশা রাখি ভালো থাকবেন, দিদি।

  2. ১নম্বর দারুন উপভোগ্য।
    ৩নম্বর মন্দ নয়।
    ২নঅম্বর পড়ার আগ্রহ বাড়ায়।
    ৪নম্বর পাশাপাশি হয়, বৃষ্টিপাত হোক।
    ৫নম্বর ভেজাতে আসবেই কেউ তখন সুখি হুউ।
    ৬নম্বর আকাংখ্যা বাড়িয়ে যাক আসবক্ষন।
    ৭নম্বর পেটে খুদা, পকেট খালি বউরা তাড়ায় টাকা আনবিই।
    ৮নুম্বর মিলেমিশে জমে যাও(ক্ষির চিনিবাদে)। লবনাক্ত।

  3. বৃষ্টি এলেই কবিরা কবিতা খেয়ে বাঁচে তার বড় প্রমাণ আমাদের মহারাজ। মহারাজ বৃষ্টি নিয়ে এতো সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়েছে যে মুগ্ধ আর মুগ্ধ হয়ে যাই। আপনার লেখাতেও সেই সৌন্দর্য অনেকটা খুঁজে পেলাম। খুব ভালো লাগলো আপু। শুভ কামনা রইলো

  4. বাহ্ সব গুলো অনু-কবিতা দারুণ লেগেছে।
    মেঘ বৃষ্টি ঝড় ঝিমিয়ে যাওয়া কবিকে প্রাণবন্ত করে তোলে। বৃষ্টির সাথে রোমান্টিক খুনসুটিতে মেতে ওঠে কবিদের মন ও মনন।

  5. বৃষ্টি আমার যদি ক্ষতিও করে তবু সব সময় বৃষ্টিটাই আমার ভালোলাগে, আর আপনার মতো যারা ছড়া ছন্দে হাত পাকিয়েছে তাদের জন্য তো বৃষ্টি এক অনন্য আশির্বাদ। ছন্দ লেখা কবিদের খুব হিংসে করতে ইচ্ছে করে। আমার পরটর বোমা মারলেও ছন্দ বের করা কঠিন………বৃষ্টি কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম আপু।

  6. রিম ঝিম রিম ঝিম বৃষ্টি পড়ে, প্রিয়ার কথা মনে পড়ে।
    চোখের তারায় তোমার ছবি বলি আমি কেমন করে।
    আমার লেখা গান এই দু’ লাইন আজ আপনার জন্য উপহার।
    বৃষ্টি নিয়ে দারুন লিখেছেন। অফুরান শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?