মূল লেখায় যান

বৃত্ত

আরজু মুক্তাকবিতা২৬টি মন্তব্য

বিষন্ন সন্ধ্যায়, বিপন্ন আমি
বিস্ময় সঙ্গী একাকী হৃদে!
খোঁজ নাই তোমার
খুঁজি নাই আমি!

মিনমিনে আলোয়
অবসন্ন দিন,
সময়ের আপেক্ষিকতায়
ভুলে গেছো তুমি;
আমিও কি ভুলেছি?

শ্যাওলা ঘেরা পুকুরে
পদ্মহীন অবেলায়
সমুদ্রের নোনাজলে
চোখ ভিজে যায়,
ভিজেছো কি তুমি?

তুমি কেন্দ্র হও
আমি পরিধি,
বিদায় না বলে
আসো বৃত্তে মিলি।

মোট পড়েছেনঃ ১১২৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. “তুমি কেন্দ্র হও
    আমি পরিধি,
    বিদায় না বলে
    আসো বৃত্তে মিলি।”

    পরিধি সব সময় সম দুরত্ব বজায় রেখে চলে
    কখনো হয়না মিল।
    প্রস্তাব শুনে সখি আমার
    হাসছে কিল কিল।
    ভাল লাগলো শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?