মূল লেখায় যান

বৃক্ষমায়া

আগুন রঙের শিমুলকবিতা২৮টি মন্তব্য

চোখের পরে আগুন জড়ো হলে পরে –
পথের পাশে হঠাৎ পেয়ে যাওয়া পাতাহীন বৃক্ষকে বলি আমার অভিজ্ঞতার কথা।
বেচে থাকার এবং মৃত্যুর অভিজ্ঞতা, রং বদলের এবং দুঃখ দিনের গাথা।

এবং একটি পাখি এসে বসে পাতাহীন ডালে –
পাখিটি জানেনা, বেচে থাকাই শেষ কথা অভিযোগ করাটাই বোকামি,
একা পাখি, বোকা পাখি শিস দেয় বেখেয়ালে।

এবং বৃক্ষের গায়ে বসা কাঠঠোকরাটিও –
দিনমান স্মৃতির গায়ে ঠুক ঠুক, ঠুক ঠুক
একই পৃথিবীর হাজার রকমের স্বপ্নের গায়,
চেনা পৃথিবীর চেনা মুখ সব আড়াল, আড়াল।
কাঠঠোকরা বিরামহীন ঠুকরে চলেছে, নির্দয় স্বপ্নভুক।

চোখের পরে আগুন জড়ো হলে পরে –
হঠাৎ পলাতক বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায়, অলখঝোরায়।

মোট পড়েছেনঃ ২১৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. কাঠঠোকরা শুধু ঠুকরে যায় সবটুকু খায় না, **পাখিটি জানেনা, বেচে থাকাই শেষ কথা অভিযোগ করাটাই বোকামি,**
    despondency বলবো তাকে? সেটি আপনি ভালো বুঝবেন। ***চোখের পরে আগুন জড়ো হলে** এটাকে কি Enthusiasm বলবো ? আমার মনে হলো ব্যথাবোধ কারণ তারপরইতো বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায়, মেঘহীন আকাশে বৃষ্টি হতে দেখিনি কখনো। তারপরও বলছি ভালো থাকুন প্রিয় সাইদ ভাই।

  2. বলাই যায় , তবে এক্সট্রিম নাহ 🙂 অবশিষ্ট রয়ে যায় বলেই না বৃক্ষ বেঁচে থাকে।হ্যা বেঁচে থাকে 🙂
    আর Enthusiasm -“Some of us get dipped in flat, some in satin, some in gloss….” হাহহাহাহা তারপর বৃষ্টি এসে ধুয়ে দিয়ে না গেলে অনর্থ হয়ে যায় যে, সৃষ্টি টিকবে না। আর টিকে থাকাটাই মুল কথা । ডিয়ার বন্য, সাইদ ভাই ভালোই থাকবে আপনাদের ভালোবাসা তাকে বাঁচিয়ে রাখে 🙂

    1. হা হা হা টিকে থাকার রসদ রয়েছে আপনার কাছে তা বুঝতে পারি, এই না হলে সাইদ ভাই! তারপরও কেন জানি গল্প শুনতে মন্দ লাগে না যদি না গল্পের পিছনে না থাকে আরেক গল্প, পিছনের গল্প একটু বেরসিক হয় বটে!! তবে যে ভাঙ্গতে জানে তার কাছে তো সব কিছুই ভাঙ্গা সম্ভব যেমন আজ এক কবি লিখলো ***চেনা পৃথিবীর চেনা মুখ সব আড়াল*** তারপরও তাকে দেখা যায় উদ্দীপনার চিত্রায়ণে !!!

  3. “পাখিটি জানেনা, বেচে থাকাই শেষ কথা অভিযোগ করাটাই বোকামি,
    একা পাখি, বোকা পাখি শিস দেয় বেখেয়ালে।”

    ভাইয়া আপনার কবিতাগুলো সবসময়ই দারুন।আর কিইবা বলবো!! 🙂

  4. লেখার প্রশংসায় আর যাবোনা।
    বেঁচে থাকাই আসলে শেষ কথা। আপনার লেখার সাথে মিল নেই, তবু একটা পছন্দের ডায়লগ মনে পরলো, মনপুরা মুভির। বুড়ি নানী বলছে, তোদের মতো বয়স আমারও ছিল, যখন প্রেমে পরেছিলাম দুনিয়াটা কতো সুন্দর লাগতো। নাত্নী প্রশ্ন করলো, এখন সুন্দর লাগেনা নানী? নানী বলে, লাগে, যখন পেটটা ভইরা ভাত খাই তখন।
    কাঠঠোকরার স্মৃতির গায়ে ঠুকঠুক করা, পলাতক বৃস্টি, এই দুটোই গেঁথে গেলো মনে। অদ্ভূত সুন্দর লেখা শিমূল থুক্কু সাঈদ ভাই।

    1. দেখেছি মুভিটা আমার অনেক প্রিয় 🙂
      জ্ঞান হবার পর স্বেচ্ছায় হলে গিয়ে দেখা প্রথম বাংলা মুভি এইটা 🙂
      রাত পেরুলেই আকাশ আমার
      রাত পেরুলেই ভোর 🙂
      শুভ কামনা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?