মূল লেখায় যান

বিদিশা মানসচিত্ত

সুপর্ণা ফাল্গুনীকবিতা৩৮টি মন্তব্য

 

কোন এক সিঁদুর রাঙ্গা গোধূলির ক্ষণে-
আকাশটা নেমে এসেছিল কপোল চুয়ে
বৃষ্টি-প্রেমিকের হাত ধরে;
জীবনের অঙ্কশাস্ত্রে কিছু যোগ-বিয়োগ,
গুণ-ভাগের পসরা সাজিয়ে-
পদ্ম-পাতায় জলকণার সৌন্দর্য বিকোতে।

মুছে যাওয়া পথ খুঁজে ফিরে অপেক্ষার দৃষ্টি;
পথ-হারা পথিক অশ্রুজলের আধারে নিমজ্জিত।
আলো-আঁধারির লুকোচুরি খেলায়
ঠিক-বেঠিক হিসাবটা গড়মিল ঠেকে অঙ্গুলির কড়ে;
চিল-শকুন ঘুরছে/উড়ছে উলঙ্গ নীলিমায়-
নৈর্ঋত থেকে ঈশানে মড়কের আশে।
রৌদ্রের লুকোচুরি খেলায় বিদিশা মানসচিত্ত।
আধো জাগ্রত/আধো নিষুপ্তিতে জীবন রহস্য কুঁড়িতেই দোদুল্যমান।

মোট পড়েছেনঃ ১০৫১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৮টি মন্তব্য

  1. “কোন এক সিঁদুর রাঙ্গা গোধূলির ক্ষণে-
    আকাশটা নেমে এসেছিল কপোল চুয়ে”
    প্রকৃতির অপরুপ সাজে সজ্জিত আঙিনায়
    দিদির আনন্দ উচ্ছলতায় বিদিশা মানসচিত্ত
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. কবিতায় জীবনচিত্র প্রতীয়মান। প্রকৃতি আজ খেলছে লুকোচুরির খেলা। মানসচিত্ত বিদিশাসম অস্থির।
    সকল মানবকুলের মঙ্গল প্রার্থনা।
    শুভ কামনা।

  3. জীবনটা এরকমই, সবসময় হিসেবের খাতা মেলেনা আবার সবকিছু পূর্ণতাও পায়না। তবু আশায় বুক বেঁধে এগিয়ে যাই সামনে। এটাই জীবন কিন্তু!

    বরাবরের মতই চমৎকার লেখা আপু। শুভকামনা সবসময়।

  4. কোন এক সিঁদুর রাঙ্গা গোধূলির ক্ষণে-
    আকাশটা নেমে এসেছিল কপোল চুয়ে
    বৃষ্টি-প্রেমিকের হাত ধরে;
    জীবনের অঙ্কশাস্ত্রে কিছু যোগ-বিয়োগ,
    গুণ-ভাগের পসরা সাজিয়ে-
    পদ্ম-পাতায় জলকণার সৌন্দর্য বিকোতে।
    অসাধারণ লেখা দিদি, বেশ ভালো লাগলো।
    ভালো থাকবেনা সব সময় শুভ কামনা 🌹🌹

  5. দিভাই তোমার এই প্রথম কবিতা পড়লাম।
    সত্যি তুমি অসাধারণ লেখো।
    তোমার ফেজবুক আইডিতে এড হওয়ার ইচ্ছা জাগছে।
    কিভাবে তোমার ফেজুবুজ আইডিতে এড হইতে পারবো।
    আমার অন্য?

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?