মূল লেখায় যান

বাড়ি থেকে বলছি-২ : বছরের শেষ এবং প্রথম প্রহর

মেহেরী তাজএকান্ত অনুভূতি, ছবিব্লগ৩২টি মন্তব্য

কিছু দুষ্টুমি, কিছু বাঁদরামো, কিছু অভিজ্ঞাত অর্জন, সামান্য কিছু সাফল্য,অসাধারণ কিছু স্মৃতি আমায় উপহার দিয়ে আমার জীবন থেকে চলে গেলো ২০১৪। খুব মন খারাপ লাগছিলো। একটা বছর চলে গেলো।
২০১৪ এর শেষ প্রহরের কিছু ছবি

পিকিনিক শেষে ঘুরে ফিরে এসে আড্ডা দিতে বসে গেলাম কাজিনদের সাথে। ১৪ এর এই গল্প সেই গল্প স্মৃতি কথা আর মাঝে মাঝে টিভির ৫২ টা চ্যানেল এ একবার করে ম্যারাথন দৌড় দিতে দিতে কেমন করে রাত বার টা এক টা পার হয়ে দুটা বেজে গেছে ঠিক বুঝেই উঠাতে পারিনি। তার পর টিভি অফ, যে যেভাবে ছিলাম ঘুমিয়ে পরলাম। কারন পরদিন (মানে আজ সকালে) উঠে সুর্যোদয় দেখবো বলে।
ভোরে যখন এলার্ম বাজছিলো আমি ভাবছিলাম একি আমি কি পাগোল হয়ে গেছি? রাত তিনিটার সময় এলার্ম দিয়ে  রাখছি! চোখ মেলে মোবাইল টা অন করে সময় দেখি ছয় টা বাজে।
সবগুলো কাজিন দেখি বেহুশে ঘুমাচ্ছে। সবাইকে ধাক্কাধাক্কি করে তুলেই ছুটলাম বাইরে। এক ছুটে বাড়ির পাশে মাঠে।
২০১৫ এর প্রথম প্রহরের কিছু ছবি

তখন ও দেখি সু‍রয ওঠেনি। কি করা যায় ভেবে ভেবে সরিষা ফুল, শিশির, আর সুর্যোদয়ের আগে আকাশের ছবি তুলে ফেললাম ঝটপট।

তার পর দেখলাম ২০১৫ এর নতুন  সুর্য্যটা কেমন করে পুরাতন শিশিরবিন্দু গুলো কে বাষ্প করে বিদায় করে দিয়া নতুন বছরে নিজের রাজত্ব কায়েম করলো।

খুব খুঁজে খুঁজে ও খেজুর রস পেলাম না। তাই বাড়ি ফিরে এলাম। আর আমার ক্যামেরায় তোলা ২০১৫ এর প্রথম প্রহরের ছবি গুলো সাক্ষী হয়ে থাকলো আমাদের এই বছরের প্রথম দিনের।

মোট পড়েছেনঃ ১৪৯৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩২টি মন্তব্য

  1. তুমি তো বিশাল প্রতিভাময়ী। একটা বছরের শেষ প্রহর, আরেকটা বছরের প্রথম সূর্য, এই ভাবনার জন্যই তোমাকে স্পিসলেস ধন্যবাদ। আর ছবিগুলোর কথা কি বলবো? অসাধারন। তোমার লেখার মধ্যে ইঁদুর জেরী ছটফট করে দৌড়ে বেড়ায়, বুদ্ধির ছটা দেখিয়েই।

  2. একেকটা ছবি যেন জীবন্ত, আপনি এতো ভালো ছবি তুলতে পারেন জানতাম না। এই ছবিগুলো ভীষণ ভালো লেগেছে, ছবির সাথে মিলিয়ে বর্ণনাতে ঠিক যেন সামনে তুলে ধরে এনেছেন, ছয় হাজার মাইল দুরে থেকেও ঠিক দেখতে পাচ্ছি নিজের দেশকে। ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জানুন। এমন পোষ্ট আরো তৈরী করুন। ভালো থাকবেন।

  3. এত সুন্দর!! এত সুন্দর!!
    কতদিন এমন শিশির দেখি না! ভোর দেখি না!
    ইট-কাঠ-পাথরের জঙ্গলে বসে বসে হাঁপিয়ে গেছি!!একবিন্দু স্বস্তির মত লাগলো ছবিগুলো। 🙂
    ভাল কাটুক ২০১৫ প্রথম সূর্যের মতই…।

  4. ২০১৪ এবং ২০১৫ কে এক করে দিলেন ছবি দিয়ে। ছবি যেনো একটি সেতু। দুটি সালের মাঝে।সোনেলার কয়েকজনের চিন্তা ভাবনা আমাকে দারুন ভাবে মুগ্ধ করে।আমি তো আপনার ভক্ত হয়ে গেলাম তাজ। নববর্ষের শুভেচ্ছা।

  5. প্রিয় মেহেরী তাজ,
    লিখেছ তুমি সেই কবে!
    আমি বাঁদর দেখছি আজ।
    অল আর গ্রেট ক্লিক্‌স, অসাধারণ!
    আমিও তোমার ও পাড়ারই ছেলে
    দেখছি সবই, যেন তোমারই মতন।
    ভালো থেকো প্রিয় মেহেরী তাজ
    ভালো যেন হয় তোমারই মতো
    ভাব যা তুমি, ভাবছ আজ।

    1. আমাকে নিয়ে কবিতা ! আমি আনন্দ আত্মহারা হয়ে গেলাম ভাইয়া।আপনি তাহলে আমাদের গ্রামের বড় ভাইয়া 🙂
      এখানে এসে ভাই পেলাম,অবাক হলাম খুব। ধন্যবাদ ভাইয়া -{@

  6. বাড়ি থেকে বলছি, শিরোনামটাই তো অনেক সুন্দর।যেখানেই যান সোনেলাকে জানাচ্ছেন আপনার সব কিছু।সুন্দর একটি পোষ্ট।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?