মূল লেখায় যান

বাদলা মেঘ

আলমগীর সরকার লিটনকবিতা১৫টি মন্তব্য

সেদিন বাদলাবাদলের ছোঁয়া নেই,

কায়া নেই- তবুও মেঘ সাজল ঐ ধরনীর বলয় জুড়ে;

কত রিম ঝিমা ঝিম শব্দাওয়াজ-

ভেসে নিয়ে গেলো, বহুদূরের কোন অচেনা গাঁ!

যেনো গা ঝিমা ঝিম নীরবতার দীঘল সাজ।

 

হয় তো আজ থেকে গেছে রোদপুড়া দুপুর

কিংবা বৈকালের দুরন্তপনার সমস্ত মাঠ-

কয়ের বিলে সাঁতার পারা ঘাট। এমনকি

মাঠভিটার ক্রিকেট, ফুটবল খেলার রমরমা সাজ।

 

এখন দীঘশ্বাসের সাথে বাদলাবাদলের

দুরন্তপনার অফস হয়েছে; তবুও ওরা সুখে থাক-

কোন সন্ধ্যাপরের তারার সাথে কিংবা অমাবসার চাঁদ হয়ে

আর বাদল ঝরা -ঝরা অন্তদিনের উঠান পার-

শুধু আমার বাদলা মেঘ থাক।

২১ আষাঢ় ১৪২৬, ০৫ জুলাই ২০

————————————

মোট পড়েছেনঃ ৯৪৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?