মূল লেখায় যান

বাকিটা ব্যক্তিগত (মুভি রিভিউ)

শুন্য শুন্যালয়মুভি রিভিউ৬৭টি মন্তব্য

যাই বলুন আর তাই বলুন কথা কিন্তু একটাই, হয় একটা প্রেম কর, নয় একটা বিয়ে কর। অতি সৌভাগ্যবানেরা আফসোস করে হয়তো বলবে, আমার শুধুমাত্র এই দুইটাই বউ, আর কেউ কেউ “ইশ!!! জীবনে একটা প্রেম করা হলোনা” । কিন্তু যদি এমন একটা গ্রাম থাকে, প্রেমের গ্রাম, যেখানে গেলে প্রেম আপনার হবেই হবে, তাহলে কেমন হবে? সত্যি কি আছে এমন কোন গ্রাম?

এমন একটি গ্রাম কিন্তু সত্যিই আছে, নাম তার মোহিনী। ছোট শাখা নদীর পাশ দিয়ে উচুঁ মাটির পথ, বাঁশ বাগান। মনে করিয়ে দেয়া বাতাসা মুড়ি, বড়ির তরকারি। ফুলান গান (বিভিন্ন পূজা পার্বনে গানের জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হয় এই গানের জন্য )। রাধা কৃষ্ণের ঝুলন। পিঠে লাঠির বাড়ি দিয়ে আঘাত করে অন্যদের মজা দেখানো খেলা। অন্য সব গ্রামের মতোই মোহিনী। তবে ঐ যে মোহিনী হচ্ছে প্রেমের গ্রাম, যারা প্রেম হচ্ছেনা বলে কান্নাকাটি করছেন তাদের এই গ্রামে গেলেই প্রেম হবে। আমি শিউর (?) দাঁড়ান, এখনই রওনা দিলে হবেনা। এ গ্রামে পৌঁছুতে হলে অপেক্ষা আপনাকে করতেই হবে। যে অপেক্ষা করতে পারবেনা তার কখনো কিন্তু এই গ্রামে যাওয়া হবেনা।

মুভিটি তরুন ফিল্মমেকার প্রমিত,  ক্যামেরাম্যান অমিত আর মোহিনী গ্রাম ঘিরে।

মুভিটির ডকুমেন্টারী স্টাইলে শুরু হওয়া, শহর, গ্রামের মানুষের ভালো লাগা, মন্দ লাগা; জীবন, প্রেমের সংজ্ঞা জানতে চাওয়া সব মিলিয়ে চমৎকার একটি শুরু।

গিটারের তালে কোলকাতা শহর দেখা অনেকটা আমাদের দেশের মতোই ছিলো।
মুভির একটা জায়গা আমার পছন্দের। একজন জ্যোতিষী চরিত্র আছে, যার আবার কপাল গুনে দুই বউ। বড় বউকে প্রশ্ন করা হলো আপনি তাকে ছেড়ে যাননা কেনো? এই প্রশ্নের উত্তরে সে কান্না ছাড়া আর কোন উত্তর দিতে পারেনি। তার এই অনূভুতি টা আমাকে মুগ্ধ করেছে। কিছু প্রশ্নের সত্যি কোন উত্তর হয়না।
প্রমিতরা মোহিনী গ্রামে যেতে পেরেছিল কিনা, তাদের সত্যি সত্যি প্রেম হয়েছিল কিনা, কিংবা সবই রহস্য কিনা তা কিন্তু মুভি দেখেই বুঝতে হবে। দেখেই ফেলুন চট করে।
মুভির ইউটিউব লিংক আছে এখানে।

মুভিটির স্টোরি, ডিরেকশনঃ প্রদিপ্ত ভট্টাচার্য
অভিনয়েঃ ঋত্বিক চক্রবর্তী ( এই ছেলের অভিনয় দেখার মতো),
অপরাজিতা ঘোষ,
মাধবী মুখার্জি।

মুভিতে জনপ্রিয় কিছু ফোক গান ব্যবহার হয়েছে।
এখানে তুমি আছ, এখানে আমি শুয়ে
এখানে গাঢ় স্বর শ্রাবন গড়ে তোলে
এখানে নিঃশ্বাস হয়নি মেঘদূত
এখানে সংগীত হঠাৎ ই তালগোলে …
এইগানটিও সুন্দর বেশ, শুনে দেখতে পারেন।

যেভাবে মুভি রিভিউ দিচ্ছি প্রোডিউসার রা আমার খোঁজ পেলে নির্ঘাত ফিল্ম প্রোমোশনে কাজে লাগিয়ে দেবে 🙂
আসলে ভালো কোন মুভি দেখলে সবাইকে সাথে নিয়ে দেখতে ইচ্ছে করে।

মোট পড়েছেনঃ ৪০২৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৬৭টি মন্তব্য

  1. ধন্যবাদ শেয়ার করার জন্য। বাংলা মুভি তেমন একটা দেখা হয়না। তবে এখন দেখতেই হবে এই মুভি। আপু অপেক্ষা আর করতে পারলাম না, দৌড় দিলাম মোহিনী গ্রামে। দোয়া করবেন, আমিও যেন বলতে পারি ‘ আমার মাত্র দুইটা বৌ ‘ :p
    কিছু প্রশ্নের আসলেই উত্তর হয়না। প্রোডিউসারকে আপনার শুন্যালয়ের ঠিকানা জানিয়ে দিচ্ছি 🙂 ভালো লেগেছে (y)

    1. অ্যাঁ? কি বলছেন? আপনার কি একটা অলরেডি একটা বউ আছে নাকি মোহিনী গ্রামে গিয়েই দুইটা বউ পাবার ইচ্ছে? শুধু দৌড় দিয়ে কাজ হবেনা, ম্যারাথন দৌড় দিন। অল দ্যা বেস্ট ।
      দিন জানিয়ে, কাজকর্ম নাই, বেকার বসে আছি। 🙁

  2. 🙂
    রিভিউ পড়ে এক্ষুনি মুভিটা দেখে ফেলতে ইচ্ছা করছে।
    আসলেই আপনার হদিস পেলে ফিল্মের প্রডিউসার আপনা্কে হায়ার করে নিয়ে যাবে ফিল্ম প্রোমোশানের কাজে লাগানোর জন্য। 😀
    অনেক ভাল হয়েছে লেখাটা। (y)

  3. এখন দেখছি আপনার পাল্লায় পড়ে মুভি দেখা শুরু করতে হবে ।
    ভাবছি এটা দিয়েই শুরু করব কী না । আপনার সদয় অনুমতির অপেক্ষা করছি ।
    গান শুনতেও কি অনুমতি লাগপে !

    1. অনুমতির অপেক্ষায় একটা দিন নস্ট করে ফেললেন, অবশ্যই দেখে ফেলুন। এটা দিয়েই শুরু করুন। তারপরে আর কি কি দেখবেন আমি ছাইরাছ ভাইয়ার কাছ থেকে শুনে আপনাকে বলবো 🙂
      আমার পাল্লায় পড়েছেন যখন তখন মুভি তো অবশ্যই দেখতে হবে। ওস্তাদ জাকির হোসেনের তবলাও শুনতে পারবেন( যদিও আগেই শুনেছেন বলেই মনে হয় )। লেখা পড়ার অপেক্ষায় আছি।

        1. বাপরে ভয় পাইছি, ভূতের মুভি দেখতে যাবেন নাকি আবার?
          দেখুন দেখুন অনেক মুভির নাম তো জেনেই গেছেন, শুরু করে দিন আর রিভিউ দিন।
          ভাবতেছি একদিন সবাই মিলে রিভিউ দিলে কেমন হয় 😛
          বনলতা দি কেমন রিভিউ লেখে এইটা দেখার আশায় রইলাম।

  4. আপুউউউউউউউউউউউ পেয়ে গেছি পেয়ে গেছি \|/ আমি অপেক্ষা করবো বাস স্টপজে, যে অপেক্ষা করে সে মোহিনী তে যেতে পারে। সেখানে আছে আমার হিয়া। আমাকে পানি দিয়ে ভিজিয়ে দেবে। এরপর এরপর ……… :p বাকিটা ব্যাক্তিগত 🙂
    খুব ভালো রিভিউ লিখেছেন।

      1. শুধু গার্লফ্রেন্ড বলেন কেনো আপু ? হিয়া আমার জান আমার প্রান। পানি দিয়ে ভিজিয়ে দেয়ার পরে ক্যামেরা ক্লোজ, পরের দৃশ্য আর ধারন করা যাবেনা 🙂

    1. রিভিউ টা লিখার পর থেকেই অস্বস্তি লাগছে, মন মতো হয়নি। মুভিটা বেশ মজার, তবে কোরিয়ান ভুতরা নাকি বেজায় ঘোরেল সহজে ঘার থেকে নামেনা। আপনার জন্য এত্তো শুভকামনা। -{@

      1. দেখে ফেলেছি ।
        কিছু হৃদয় ছেদাড়ক দৃশ্য মনে ধরেছে খুব।
        সবার একদম নরমাল অভিনয়ে বোঝাই যায়নি এটি কোন মুভি দেখছি ।
        ধন্যবাদ আপনাকে এমন একটি মুভির রিভিউ দিলেন বলে ।

        1. হ্যাঁ ভাইয়া বেশির ভাগ অভিনেতাই অপেশাদার ছিলো। আমার পছন্দের ই একটি। আপনারও ভালো লেগেছে শুনে ভালো লাগলো। মাঝে মাঝে সময় পেলে ভালো কিছু মুভি দেখবেন।

  5. আপু, আমরা দুজনে গিয়েছি এই গ্রামে 🙂 যেহেতু আমি আর স্বপ্ন মোহিনী গ্রামে গিয়েছি, তাই রিভিউ পোষ্ট আমাদের নামে উৎসর্গ করলেও পারতেন :p এমন ডকুমেন্টারি টাইপ মুভি এই প্রথম দেখলাম। ভালোই লেগেছে । আপনি খুব অল্প কথায় রিভিউ লিখে ফেলেছেন, আপনার টা পড়ে শিখছি কিন্তু, দিয়ে দিতে পারি আমিও একটি মুভি রিভিউ :p

    1. আচ্ছা এতোদিনে বুঝতে পারলাম আপনাদের এতো প্রেমের রহস্য। কোনদিন যদি আপনার মতো করে লিখতে পারি কোন প্রেমের লেখা, আপনাদের উৎসর্গ করে দেব অবশ্যই।
      খুব বেশি বড় ইচ্ছে করেই করিনি, হয়তো কেউ পড়বেনা। তবে মূল কিছু জায়গা বাদ পরে গেছে যেটা ছাইরাছ ভাইয়া এড করে দিয়েছেন। লিখেই ফেলুন রিভিউ, মুভি দেখতে পড়তে দুইটাই ভালো লাগে।

  6. অভিনয়ের কথা বলতে গেলে সবাই অনবদ্য অভিনয় করেছেন । বিশেষ করে ঋত্বিক চক্রবর্তী কথা বার বার বলতে ইচ্ছে করে । সাথের ক্যামেরাম্যান ছেলেটিও দারুণ । ছবি দেখতে দেখতে আমাদের প্রত্যন্ত গ্রামে নিয়ে একান্ত জীবন ঘনিষ্ঠ করে নিয়েছে । আর গাবু ! অসাধারণ দেখিয়েছে । আমার মনে হয়েছে এসব মানষেরা অভিনেতা নয় ।এরা প্রকৃতই গাবু দেখানো মানুষ । চোখের ইশারায় ছেলে দু’টির কথা বলার দৃশ্য মারাত্মক । বাঁশ বাগানের দৃশ্য অতি মনোহর ।

    ডকুর স্বাদ পাইয়ে দিতে সমর্থ হয়েছে ।
    ক্যামেরা হাতে ধরে দৃশ্য ধারণ এখন অতি আধুনিক শিল্প । কিছুদিন আগে এমন ক্যামেরার কাজ করার একটি ফরাসী ছবি পুরস্কৃত হয়েছে ।

    ছবির বিষয়েও আপনি বিরাট লিখিয়ে হয়ে যাচ্ছেন তা বুঝতে পারছি ।
    আশা রাখব এ বিষয়ে নিয়মিত লিখবেন এমন করেই ।

    1. মুভিটির নাম আপনার কাছ থেকেই নেয়া, তাই জানেন এতো সুন্দর মুভি আসলে লিখে বুঝানো যায়না। প্রত্যেকের অভিনয় অনেক সুন্দর আর সাবলীল। আপনি মুভিটা কোথায় দেখেছেন ভাইয়া? আমি ইউটিউব থেকে দেখেছি। গাবু দেখানোর অংশটা আমি মনে হয় কোনভাবে মিস করে গেছি।
      লেখাটি কিন্তু ভালো হয়নি 🙁
      আজ the return দেখলাম। কি বলবো? স্টোরি, অভিনয় । পুরোই ঝিম মেরে ছিলাম দেখে।

      1. গাবু দেখতেই হবে । খুব সুন্দর ।আমাদের যে এই সব আছে এই ছবি না দেখলে আমার
        জানা হতো না । আমি সব ছবি টরেন্ট থেকে ডাউনলোড করে দেখি । ইউ টিউবের ছবি ভালো না ।
        আমি তো হাই ডেফিনেশন ছাড়া দেখি না । কোন কোন ছবি আমার প্রাণ । আমার যখন যেটা মনে লাগে তখন সেটি প্রাণ ভরে দেখে নেই । টরেন্ট চালু করুণ ।
        ধুর ,চিন্তা কী ? শাদমান সাকিব আছে না ।

          1. হুম দেখবো।
            ডাউনলোড কমপ্লিট, and its working…..yaaaaaaa
            the return টা খুব আচ্ছন্ন করেছে ভাইয়া। কিছু সলিউশন নেই মুভিতে কিন্তু দুইভাইয়ের অভিনয়ে সেটা পরে আর মনেই ছিলোনা।
            আজকে V C B দেখে ফেলতে পারি।

  7. বেশ ভালই , এখানে অনেকেই মুভি নিয়ে লিখছেন । শুধু লিখছেন না বেশ ভাল ভাবেই লিখছেন ।
    আপনি তো আরও অনেক কিছুই লিখছেন । দেখব ধীরে ধীরে ।

    বাংলাতে এমন ছবি হয় আমি এই ছবি দেখার আগে ভাবতে পারিনি ।Ritwick Chakraborty ছাড়াও Debesh Roy Chowdhury চমৎকার অভিনয় করেছেন ।
    আপনি বেশ মন দিয়েই ছবিটি দেখেছেন তা বুঝতে পারছি । লিখতে থাকুন ।
    আমার এই ভেবে ভালো লাগছে ছবি নিয়ে এখানে অনেক লেখালেখি হচ্ছে দেখে ।

    1. আপনাকে পেয়েও আমরা খুশি মুভি নিয়ে কথা বলতে পারবো ভেবে। বাংলা মুভি ভালোই হচ্ছে ইদানিং, তবে এই মুভিটা খুবই ব্যতিক্রম। রিভিউ নিয়মিত লিখা হবেনা হয়তো তবে মুভি নিয়ে আলাপ করতেই পারবো।
      আপনার রিভিউ পরেই before sunrise টা দেখার ইচ্ছে হয়েছিল, দেখেছি। বাকিগুলোও দেখে ফেলবো আস্তে আস্তে। ভালো থাকবেন। নিয়মিত আসবেন।

  8. মুভিটা আমি দেখেছি নামের কারনে। কিন্তু তখন কেমন খাপছারা লেগেছে, ভালো লাগেনি বলা যায়। রিভিও পড়ে তো এর নতুন একটি দিগন্ত দেখতে পাচ্ছি। এখন আবার দেখতে হবে ।

    1. একটু ভিন্ন ধাঁচের বলে খাপছাড়া লাগতে পারে আপু। আবার দেখলে আগের মতো নাও লাগতে পারে। আর যদি ভালো না লাগে, তাইলে বাদ। একটা হেভি লাভ স্টোরি দেখেন, city of angels… 🙂

  9. আমি দেখেছি, এমনি ডিভিডিতে। কেমন একটু লেগেছিল তখন। আপনার রিভিউ পরে এখন ভালো লেগেছে। প্রকৃতির কিছু সুন্দর দৃশ্য এখনো চোখে ভাসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সোনেলার সাথে এমন একাত্ম হয়ে গিয়েছেন বলে। আমার প্রিয় সোনেলায় সময় দিতে পারছি না এখন আর।

  10. আমাকে রেখেই সবাই মোহিনী ঘুরে আসলেন ? একবারো আমার কথা ভাবলেন না ? আর একটু অপেক্ষা করলে কি ক্ষতি হতো ? মুভি রিভিউ যে খুব ভালো হয়েছে, বলবো না তা।

    1. এই সত্য কথাটাই সবাই বলেনা আজকাল 🙁 বাড়তি একটা ধন্যবাদ আপনাকে ইয়া বড়।
      মোহিনী শুধু একজনের সাথেই যেতে হবে নইলে বিপদ আছে। গ্রামের লুঙ্গি গামছা পড়া কেউ হলে চলবে তো?
      পোস্ট দিচ্ছেন না কিন্তু অনেকদিন।

  11. ঘটনা কী ? এ কোন রাজ্যে এসে পড়লাম । মুভি আর মুভি । আবার পুরনো মানুষ হাজির ।
    ব্লগ তো আর ব্লগ নেই , সিনেমা হলের মত লাগছে । এখন আবার এই লাইন ধরতে হবে ? মহা জ্বালা দেখছি ।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?