মূল লেখায় যান

বসন্ত দূরত্বে দুরন্ত নয়

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৯টি মন্তব্য

 

“Spring in my mind
But the Autumn leaves fallen.
It’s spring in my mind,
As I am walking by I collect them all,
And I’m walking blind upon this road
Search of higher ground,
Don’t look back and don’t look down.”
***************************************************
খুব পছন্দের একটি লিরিক।
****************************************************

কুড়িয়ে নিয়েছি, শরত-ঝরা পাতাদের
রেখেছি বুকের অলিন্দে, পেছনে ফিরিনি;
দ্বিভাষিক কুলোপনা ভুলে সুদৃষ্টির জানালায়
আজ বসন্ত হাসে,
হাঁটছি ভ্রান্তি-ভঙ্গুর কবিতার টানে!
থেকে থেকেই কুহু-কুহু ধ্বনি ঐ ডাকে/ভাসে
খেয়াল-হৃদয় জুড়ে, ঝুঁকে পড়া সু-শীতল আক্রোশে;

কস্তূরী চাঁদ চটুল হেসে সামনে দাঁড়ায়
লুকিয়ে তুখোড়-ছুড়ি, রীতি মত চোর-পুলিশের
রক্তাক্ত সংঘাত, কবিতা তার চাই-ই!

রক্ত হৃদয়ে/হৃদয়ের রক্তে দ্রিম দ্রিম মৃদঙ্গে
সৃষ্টির বেদনা, প্রতীক্ষিত বসন্ত দূরত্বে দুরন্ত নয়;
কাছ ঘেঁষে দাঁড়িয়েছে, কুট্টি ভালুক ছানাটি লুকিয়ে।

ছবি……নেটের

মোট পড়েছেনঃ ৮৯০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৯টি মন্তব্য

  1. কবিতা আসুক কবিতা নিয়ে
    দূর-বসন্তে, দুরন্ত বসন্ত-সঙ্গী হয়ে..
    শীতের ঝরা পাতা উড়ে যাক
    ভালুক দিবসের আন্দোলনে ;

    হাহা, বসন্তকে ধরে যেভাবে টানাটানি শুরু হয়েছে , কবিতা না এসে যাবে কই!

    হ্যাপি টেডি ডে মহারাজ। মোক্ষম দিনেই কুট্টি ভালুকের দেখা পেয়েছেন 😀😀

    ★ রেখছি বুকের অলিন্দে, পেছনে ফিরিনি;
    এই লাইনে একটা ে কার দিতে ভুলে গেছেন 🙂

    1. কবিতারা আসে, আগুন রঙের ফুলঝুড়িতে,
      সাময়িক হাতছানিতে, ভেলকি দেখিয়ে।
      তবুও কবিতা আমাদের প্রিয় থেকেই যায়, এহেন টানাপোড়নে!
      আপনাকেও ভালুকের শুভেচ্ছা।
      বানান ঠিক করে নিয়েছি।

  2. বাহ কবি অনন্ত হৃদ মাঝে।

    বসন্ত হোক দুরুন্ত বা ফুলহীন
    সময়ের ঘোরে সময় আত্বায় জাগ্রত পাতাহীন
    ফুলেরা হৃদয়ান্তরে রসবোধ দুস্টামি রক্তহীন।

  3. তৃষিত হৃদয় তাই ভরেনা,
    প্রতীক্ষিত বসন্ত দূরত্বে দুরন্ত নয়
    হৃদয়ান্তরে রসবোধ দুস্টামি রক্তহীন।

    রক্ত হৃদয়ে/হৃদয়ের রক্তে দ্রিম দ্রিম মৃদঙ্গে
    সৃষ্টির বেদনা, প্রতীক্ষিত বসন্ত দূরত্বে দুরন্ত নয়;
    কাছ ঘেঁষে দাঁড়িয়েছে, কুট্টি ভালুক ছানাটি লুকিয়ে

    1. প্রকৃতি নিয়ম মেনেই আসা-যাওয়া করে।
      কিছু না-বলা ভালোবাসা থেকেই যায়, চলে/কমে যায় না।
      বহুদিন পর আপনার নাগাল পেলাম, নিত্য-ব্যস্ততার অজুহাত ছাড়াই।
      অনেক ধন্যবাদ পড়ার জন্য।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?