মূল লেখায় যান

বশীকরণ

হালিম নজরুলকবিতা২০টি মন্তব্য

বৃষ্টি ধোয়া মিষ্টি ছোঁয়া জোস্না মাখে যদি ,
আকাশটাতে সুপ্রভাতে ছড়ায় সুখের নদী।

নদীর জলে নায়ের ছলে জলকেলিতে যাস,
দেখবি মিতা প্রেমের সীতা খুব সহজে পাস।

সীতার মনে সে সুক্ষণে দিস প্রেমের অনল ,
শীতল ছায়ে নীটোল পায়ে বাজবে রাঙা মল

মল বাজিয়ে জল সাজিয়ে ধরবে প্রিয়া গান,
মুছবে আঁখি প্রাণের পাখি আনবে কলতান।

কলতানে সুখের বানে আগুন নেভে যদি
তোরই জন্যে সোনার কন্যে থাকবে নিরবধি।

***——————————————–***

মোট পড়েছেনঃ ৬৩০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. বাহ্। কি মিষ্টি । মনে হয় টুপ করে খেয়ে ফেলি। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এমন মিষ্টি একটি কবিতা উপহার দেবার জন্য। ভালো থাকুন শুভ কামনা রইলো

  2. খুব সুন্দর ছন্দ মেশানো বর্ননা। তবে ছবিটি দেখে একটা গান মনে পড়লো:

    আমার যমুনাজল দেখতে কালো, চান করিতে লাগে ভালো
    যৌবন মিশিয়া গেলো জ…লে
    ঘডা পানিত নাইম্মা কন্যা ঘডা মাজন করে…

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?