বল তো ভোলা!

বাকুম বাকুম ডাক শুনে তুই
দৃষ্টি ছুঁড়ে আবডালে,
হস্ত রেখে ডান গালে,
বল তো ভোলা ক্যান ভাবিস আজ
কাল কি আছে কার ভালে?
ফুটবে যে তার অপেক্ষাতে
চিত্ত হলেও কোণঠাসা,
সুবাস পেতে বেশ খাসা,
জানিস নে রোজ সবাই সঁপে
কলির সারে প্রত্যাশা?
নাড়লি শুনেই দন্তমূল!
ভাব তো টেনে পক্ক চুল!
হয় যে কুসুম পাপড়ি হারা
হোক সে কুলে খানদানী,
তার তরে কেউ সখ্য যাচে
কিংবা কিনে ফুলদানী?
বৃষ্টি যতোই ছড়াক তান,
সখ করে হোক আষাঢ় বিনে
ব্যাঙ কি সাধে অর্গান?
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ১৭০০জনআজ পড়েছেনঃ ০জন


৮টি মন্তব্য
অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশন। আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। দোয়া ও শুভকামনা রইল
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সুন্দর ছড়া
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
অসম্ভব নান্দনিক কাব্য বোরহান ভাই। আপনার প্রতি শুভেচ্ছা।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল চিরন্তন মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
নান্দনিক উপস্থাপন। শুভেচ্ছা রইলো।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।