মূল লেখায় যান

বরষায়…

অন্তরা মিতুবিবিধ১২টি মন্তব্য

–
রঙ আর রঙ চারিদিকে… এইবার যেন কিছু হবে…
বরষার সাদা ফুলে ফুলে, লুকোনো লালিমা লজ্জার
কোন্ ফাঁকে হয়েছে প্রকাশ ! যেন, ঘুম ভেঙেছে ঘুমের…
জেগে ওঠা ভোরের ভিতরে, জেগেছে আরেক রঙ-ভোর…

এইবার কিছু হয় হোক… এইবার কিছু রঙবোধ
তোমাকেও জলের ঘোরে, ভিজিয়ে করুক যে বেহাল
বরষার অজুহাতে ; আজ, শুভ্রতা নুয়েছে যেমন
অবিরাম ধারায় ; তু্মিও, টলোমলো… একটু মাতাল…
.
.
.
সবিনয় উত্সর্গ-প্রিয় প্রিয় প্রিয় শাকিলা তুবা আপু…
.
রাত ১.০৮ মিনিট
২০জুলাই, ২০১৩
–

মোট পড়েছেনঃ ৮২৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. এইবার কিছু হয় হোক… এইবার কিছু রঙবোধ
    তোমাকেও জলের ঘোরে, ভিজিয়ে করুক যে বেহাল
    বরষার অজুহাতে ; আজ, শুভ্রতা নুয়েছে যেমন
    অবিরাম ধারায় ; তু্মিও, টলোমলো… একটু মাতাল… (y) (y) (y)

  2. আমি অভিভূত। আমাকে উৎসর্গ করে এত সুন্দর একটা কবিতা পোস্ট দিল মিতু আর আমি তা দেখিওনি আবার এখন দেখবার কেমন লজ্জা লজ্জা লাগছিল বলে লিখব কি লিখব না ভেবে ভেবেও লিখেই ফেললাম। মিতুর ভালবাসায় আমি চিরদিনই সিক্ত। এখন আসি কবিতার কথায়। অনেকদিন পর সত্যিই সুন্দর একটা কবিতা পড়লাম। মিতুর লেখক জীবনের আরো উৎকর্ষের প্রতি আশাবাদ থাকল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?