মূল লেখায় যান

ফেরারী স্বপ্ন

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৮টি মন্তব্য

 

ব্যস্ত শহর! ঠাস বুনোটের ভীড়ে স্বপ্ন খুঁজে ফেরা এই আমি;
জন্মান্ধ বিকেলটা আমায় করে স্মৃতিকাতর,
একাকী নির্জনে হারিয়ে যেতে মন চায় শঙ্খচিলের ডানায়।
ঘাসফড়িংয়ে সবুজের পতাকা ঢেকে দেয় আজন্ম কুসংস্কার;
বেঁচে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে পাপ-পূণ্য;
মনের কেনাবেচায় আটপৌরে কথোপকথন কয়েদখানায় বন্দী।
স্বপ্নবিলাসী আমি পথ খুঁজে ফিরি অচেনা আঁধার-সজ্জায়;
বাতিঘর হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে প্রাচীন জ্যোৎস্না-স্নাত চন্দ্রক।
হেম-পেয়ালায় চুমুক দিয়ে আসঙ্গ খুঁজে ফেরা এই আমি;
মিথ্যা বাসনায় পথ-হারা পথিক- তন্ন তন্ন করে নীলপদ্ম খুঁজে ফিরি মনের আকন্ঠ অমৃত সুধায়।
ঝরা-পাতায় বিচ্ছেদের অনল দহনে অভিলাষী অন্তরিন্দ্রিয়;
মেঠোপথ ধরে লাশের মিছিল অজ্ঞাতনামার পোস্টাল কোডে।

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ৮৫০জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. বেঁচে থাকার লড়াইয়ে স্বপ্ন গুলোই একমাত্র অবলম্বন।
    স্বপ্নের মেদুরতা সময়কে আগুপিছু করে দেয়, ভাবায় আর ভাবনায় ডুবিয়ে রাখে ক্ষনিকের পাপপুণ্য রোজনামচা থেকে।

    শুভ কামনা রইলো, আরও লিখুন 🌹🌹

    1. ওমা এ কার মন্তব্য!!! ভাইয়া অ-নে-ক অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম, ব্লগে ফিরে পেয়ে কি যে ভালো লাগছে। অনেক অনেক মিস করি আপনার লেখা, আপনার মন্তব্য। ভালো আছেন নিশ্চয়ই। অফুরন্ত ধন্যবাদ ও শুভকামনা

  2. ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ।

    এই টানাপোড়েনের সংসারে নির্জনতা এক বিরাট বড় মনের খোরাক।
    এতে নিজেকে চেনা যায়। নিজের অপূর্ণতা দিয়ে সাজিয়ে তুলা যায় এক সমুদ্র দুঃখের পাহাড়। আত্ম-আলাপচারিতায় সময় বয়ে যায় পাখির মতোন।

    ভালো থাকুন। খুব বেশি মন খারাপ হলে নির্জনতা অবলম্বন করুন। শুভকামনা।

  3. ব্যস্ত শহর ব্যস্ত আমরা। হাজারো ব্যস্ততার মাঝে স্বপ্নের পাপড়ি গুলি কখনো হয়ে যায় দিশেহারা। আমরা সেই স্বপ্নকে খুঁজে ফিরি। স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে। বাঁচার নতুন স্বাদ জাগে। শুভকামনা।

  4. একটুখানি লুকিয়ে আলতো করে
    অপলক দেখা, নির্জনতার গভীরে,
    আনন্দ ভ্রমণ আলিঙ্গনের শাখা সমুদ্রে;
    জীবনের অজস্র প্রস্রবনের দুঃখ-কাতরতার
    ঘৃণা-বধিরতায় যদি ধরা দেয়, মন্দ কী তাতে!!

  5. জীবন নামের সংগ্রাম তরী নিয়ে বেয়ে চলার গতি ঠিক করে দেয় স্বপ্ন। লক্ষ্যে পৌঁছাতে সুখ দুঃখের ঘাটে ভিড়তেও হয়। তবুও স্বপ্ন সুখের ঠিকানা খুঁজে পাওয়াই আনন্দ।ভাল লাগলো। অসংখ্য শুভ কামনায় ভাল থাকুন।