মূল লেখায় যান

প্রশ্নবাণ

আরজু মুক্তাকবিতা২৪টি মন্তব্য

ভালোবাসা!!
তোমার জন্মভূমি কোথায়?
কোথায় প্রথম চোখ মেলেছিলে?
বকুলের ঘ্রাণ নিয়েছিলে?
বটের ঝুড়ির নিমগ্নতা দেখেছিলে?
মাটির সংযত উচ্ছ্বাস?
সরব নিঝুম পরী?
রঙিন পাতার স্বপ্ন?
পাতার সাথে পাতার আত্মীয়তা?
প্রেমিকার আনমনে তাকিয়ে থাকা?
নির্মীলতা,দুঃখ,অশ্রুভেজা চোখ?
বৃষ্টি থেমে যাওয়া আলো?
একাকী বসে থাকা প্রেমিককে?
তোমার উত্তরের অপেক্ষায়!

মোট পড়েছেনঃ ১৮৯৬জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. কোথায় হয়েছিল চোখাচোখি
    হারিয়েছিলাম নয়নের অতলে তাকাতাকি
    মুরঝা গিয়েছিলে হ্রিদয়ের রক্ত বানভাসাভাসি
    তবুও জোটেনি দুই হ্রিদয়ের একত্রে থাকাথাকি?

  2. ভালোবাসা প্রথম স্বর্গে চোখ মিলেছিলো।
    আদম তখন হাওয়াকে দেখেছিল।
    আমি আর তুমি নই প্রেমের প্রথম শিকার কেউ।
    আদি পিতা-মাতার ভালোবাসা ছিল আমাদের চে ও ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।