মূল লেখায় যান

প্রতীক্ষা

সালমা আক্তার মনিকবিতা২০টি মন্তব্য

কথা ছিল তুমি আসবে
একটুক্ষন বসবে আমার উঠোনে।
আমি কৃষ্ণপক্ষের রাত একাই কাটিয়েছি।
এখনতো ভরা পূর্নিমা,
নীল জোৎস্নার চাঁদ তোমার প্রতীক্ষায়।
তোমার স্পর্শে ক্ষনজন্মা হবো,
এই লোভে তেইশ বসন্ত পুড়িয়ে,
তিলে তিলে নিজেকে সাজালাম।
তুমি আসোনি!
যতটা পুড়াতে চেয়েছো ততোটা দগ্ধ হইনি,
আরও একটা বসন্ত যায় যাক।
আরও কিছু চন্দ্রের আবর্তন।
তবু প্রতীক্ষায় থাকবো।
তোমাকে আসতেই হবে,
শতবর্ষে একবারও কি গ্রহন লাগবে না চাঁদে ??

মোট পড়েছেনঃ ৫৪৫জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. হেলাল ভাইয়া আমি তো জানিই চন্দ্রগ্রহনে শতবর্ষ লাগে না! প্রতীক্ষার প্রহর তো এক একটা মুহুর্তই শতবর্ষের সমান।
      জ্ঞান দিইনি কিন্তু, রাগ করা যাবে না। মনে হচ্ছে আপনি ভাশ্যবান, প্রতীক্ষা করতে হয়নি কখনো!

  1. এমন করে ডাকলে কেউ কি না এসে থাকতে পারে?

    লেখা জমিয়ে তারপর পড়তে হবে। মধ্যরাতের নিরবতায় কবিতা বেশ উপভোগ করি।

  2. আপু যে চলে যায় না ফেরার উদ্দেশ্য নিয়ে সে আর ফিরে আসে না| প্রতীক্ষা চলছে, চলবে জানি | তবে যদিও সে কখনো ফিরে আসে, তখন আগের মত মাধুর্য আর থাকবেনা |

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।