মূল লেখায় যান

প্রতিদিন দেখা মুখ

পারভীন সুলতানাকবিতা১৬টি মন্তব্য

কোন সম্পর্ক গড়তে দিলে না তুমি
আমাকে অতিক্রম করে চলে গেলে
অরণ্যবাসী পাখিদের সংসারে ।
বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার
সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর
বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর ।
তুমি অতিক্রম করে চলে গেলে
বুঝলাম তুমি পাখি ভালবাস,
আমি পাখি হলাম, ফুলে আচড় দিলাম
নদীর ঘোলা জলে পা ডোবালাম;
পায়ে বাঁধা শিকল খুলে ফেললাম ।
ভেঙ্গে চুরমার ধৈর্যের প্রাচীর
অনাত্মীয় সুজন তুমি বিবশ পংতি তোমার।
হারানো পথে মর্মর হলুদ পাতা ঝড়ার দিন
তুমি এখন স্থবির এবং বড্ড প্রাচীন।
বৃষ্টি এল , নদী হয়ে ধুয়ে দিয়ে গেল
স্তূপীকৃত জঞ্জাল, মিথ্যে ভালবাসার টান
আমাকে পথ ডাকে , ডাকে মায়াবী ঘ্রাণ
একটি বিশেষ মুখ, আয়নায় দেখি প্রতিদিন ।
১৫/০৯/১৫

মোট পড়েছেনঃ ৭২৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার
    সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর
    বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর ।

    এই লাইনগুলো বেশি বেশি ভাল লেগেছে আপু।

    পুরো কবিতায় অনেক অনেক ভাললাগা রেখে গেলাম। শুভকামনা জানিবেন নিরন্তর।

  2. অদ্ভূত সুন্দর একটা কবিতা পড়লাম। নিজেকে প্রতিনিয়ত কতই না পরিবর্তন করি প্রিয় মানুষটির জন্যে। কিছু কি হয়? নিজেই পরিবর্তিত হয়ে যাই।
    পুরোটাই অসম্ভব সুন্দর আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?