মূল লেখায় যান

নভোনীল যুবক

পারভীন সুলতানাঅন্যান্য২৫টি মন্তব্য

২১ শের বইমেলায় আসছে আমার কাব্যগ্রনহ “নভোনীল যুবক” এবং গল্প সমগ্র “নাকছাবি” আগামী ৭ এবং ৮ ফেব্রুয়ারী। মিজান পাবলিশার্স , স্টল নাম্বার ২০০৫, ২০০৬, ২০০৭

নভোনীল যুবক

সে যে কি এক অপূর্ব সময়,
ভাষায় তার ব্যাঞ্জনা সম্ভব নয় !
কোথাও কেউ ছিলনা তখন
সমুদ্রের ধারে একান্ত এক শান্ত বালুচরে
ক্লান্ত পাখি, কূজন অবসরে ফিরে গেছে নীড়ে
দুরন্ত বালক ,কুলবধু কলসি কাঁখে ঘরে
নীলাচল সীমান্ত রেখায় গোধূলি লগণ ।
নীল বালুচর স্নান উন্মুখ ধূসর হিমসাগর জলে,
স্তব্দ বাতাস, শান্ত চরাচর , কেবল ধ্রুবতারা জ্বলে
ঠিক তখনি নীল আচল ধরে নেলে এল সে, সে নভোনীল ছেলে।
উড়িয়ে আঁচল পলকে দমক হাওয়ায়
একান্তে জড়িয়ে ধরল আমায়।
একবিন্দু ঠান্ডা জল চোখের পাতায়
থির থির আনন্দ , দ্রিম দ্রিম মাদল বাজায় ।
নভোনীল সেই ছেলে, আমি আর বিশ্ব চরাচর
আবেশ আবেগে সিক্ত চোখের বাসর
ইচ্ছেয় চোখ মেলি, দেখি নিজ প্রতিচ্ছবি
অপূর্ব সে নভোনীল যুবক, আমার ভালোবাসার ছবি ।

মোট পড়েছেনঃ ৮৬৭জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

      1. অবশ্যই যাব মেলায় এবং আশা আছে আপনার বইটি পড়ার তা ছাড়া সেখানে জলছবি প্রকাশনে আমারও “মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প” বইয়ে “ঋণী” নামক একটি গল্প প্রকাশ হয়েছে। -{@

      1. আমি যুক্তরাষ্ট্রের বোস্টনে আছি……. আমার জানা নেয় কি করে বাংলাদেশের বই মেলা থেকে বই সংগ্রহ করা যায…..
        আমি সাধারনত এমাজন থেকে বই কিনি, তবে এমাজনে সকল বই থাকে না….. আপনার টা আছে কিনা জানালে খুশি হব

      2. আপা রকমারিতে দেখেছি ওরা শুধু দেশের অভ্যন্তরে সেবা দেয়,আপনার লেখা বই গুলো আপনার স্বাক্ষর সহ কি ভাবে পেতে পারি এখানে ? ঢাকাতে বই সংগ্রহ করে আমার পর্যন্ত পাঠাতে পারে এমন কেউ নেই আমার, আমার ইমেলে বিস্তারিত জানালে খুশি হব।[email protected]

  1. অভিনন্দন, শুভ কামনা
    “নভোনীল যুবক” এবং “নাকছাবি” এর সাফল্য কামনা করছি।
    সোনেলায় লিখছেন নিয়মিত এমন লেখকের বইমেলায় প্রকাশিত হওয়ায় গর্বিত আমরা।

  2. আপু বইমেলা আমায় মনে রেখেছে কিনা কে জানে!
    নভোনীল যুবক হয়ে গেলো, আমার টিন এজ ছেলেটার নাম নভোনীল। ও যেদিন যুবক হবে, ভাবছি কেমন হবে!
    বই দুটো পড়ার ইচ্ছে রাখি। -{@

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।