মূল লেখায় যান

ভালোবাসাবাসি

স্বপ্নএকান্ত অনুভূতি, গল্প৬২টি মন্তব্য

large
ডাক্তার জামান এর চেম্বারে প্রবেশ করলো একজোড়া যুবক যুবতী। পুরাতন রোগী, এর পূর্বে আরো চারবার এসেছে ডাক্তার জামান এর কাছে। একে অন্যকে সাহায্য করছে হাটাঁর সময়। দুজনই বিধ্বস্ত রক্তাক্ত, যুবকটি পা টেনে হাঁটছে,কপাল বেয়ে রক্ত গালে। যুবতীর কপাল ফুলে আছে, জলপাই রঙের টি সার্টের একটি হাতা প্রায় ছিড়ে গেছে, ডান চোখের নীচে কালছে দাগ। সুখী দম্পতি এরা 🙂

ডাঃ জামান – আজ তো অবস্থা আরো ভয়াবহ। তা স্বপ্ন,পা টেনে টেনে হাঁটছ, বাথ রুমে পরে গিয়েছিলে তাইনা? কপালে রক্ত! নিশ্চয়ই ষ্টীলের মইটা কপালে আঘাত করেছে। আর গলায় নখের আচড় দেখছি, বিড়ালের কাজ নিশ্চয়ই।বিড়াল টা আজকাল খুবই খামচি দিচ্ছে তোমাকে 🙂
স্বপ্ন – হ্যা আপনি যেমন বললেন ঠিক এভাবেই আহত হয়েছি 🙂 বাথরুমে পরার পরে একটা দাঁতও পরে গিয়েছে :p
ডাঃ জামান- গুড, খেয়াল রেখো এরপর আবার মাথা শরীর থেকে আলাদা না হয়ে যায় 🙂
স্বপ্ন – আজ প্রায় আলাদা হয়েই যেতো 🙂

ডাঃ জামান – মিথুন তোমার অবস্থাও তো ভালো দেখছি না। বাগান পরিষ্কার করার সময় ফুলের টবের উপর পরেছো,যে কারণে চোখ এর পাশে কালসিটে দাগ তাইনা? কপাল ফুলে আছে নিশ্চয়ই সিড়ির উপর পরেছ? বিড়ালে ছিড়ে ফেলেছে তোমার সার্টের হাতা? 🙂
মিথুন- জি, আপনি কিভাবে বুঝলেন তাই ভাবছি :p
ডাঃ জামান – ঔষধ গুলো ঠিক ভাবে খেও, হালকা ব্যান্ডেজ করে দিলাম। আবার কবে আসবে? 🙂
স্বপ্ন মিথুন- সুস্থ্য হবার দুই তিন মাসের মধ্যেই আসতে পারি,দোয়া করবেন আমাদের জন্য 🙂

এক ঘন্টা আগের স্বপ্ন মিথুনের বাসস্থানের অভ্যন্তরে কি হয়েছিল দেখি………
মিথুন= তোকে বলছি না শাওন এর সাথে সব যোগাযোগ বন্ধ রাখবি? তুই প্রমিজ করেছিলি না?
স্বপ্ন – তুই সোহাগের সাথে যোগাযোগ রাখলে কোন সমস্যা নেই, আমি শাওনের সাথে যোগাযোগ রাখলে সমস্যা কেন হবে?
মিথুন= আমার ইচ্ছে আমি সোহাগের সাথে যোগাযোগ রাখবো, আমি তোর মত খারাপ নাকি? তুই রাখতে পারবি না ব্যাস।
স্বপ্ন- তুই সোহাগের সাথে যোগাযোগ বন্ধ না করলে আমিও বন্ধ করবো না?
মিথুন= কিইইইইইই, আজ তোর হাত পা সব ভেংগে বাসায় বসিয়ে রাখবো, সারাদিন থাকবি তুই চোখের সামনে।
(মুহুর্তের মধ্যে মিথুনকে দেখা গেলো কিচেনে প্রবেশ করতে, ফিরে এলো গোস্ত কাঁটা ছেনি নিয়ে)
স্বপ্ন – প্লিজ প্লিজ ছেনি রাখ, ওটা রেখে দে প্লিজ
মিথুন – আর কিছু পাইনি, খুঁজে দে তুই।
(স্বপ্ন তেমন কিছু না পেয়ে ভ্যাকুম ক্লিনার এনে মিথুনের হাতে দিল)
মিথুন – তোর আজ শেষ দিন, তোর এত্ত বড় সাহস, আমার কথা অমান্য করে শাওনের সাথে কথা বলো।
দুজনের প্রচন্ড মারামারি, কিল, ঘুসি, নখের খামচি, কামড় সমানে চলছে দেখা গেল। একসময় ক্লান্ত হয়ে দুজনে জড়াজড়ি করে মেঝেতেই চিতপটাং।
স্বপ্ন – ব্যাথা বেশী করছে জান?
মিথুন – না না আমার ব্যাথা তেমন না, তোর খুব লেগেছে তাইনা জান? আয় আদর করে দেই।

12249966_978926375497440_5240260222327399333_n
ভালোবাসার আগুনে পুড়িয়ে মারবো দুজনে দুজনকে
তবু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি (3

 

মোট পড়েছেনঃ ১৪২৫জনআজ পড়েছেনঃ ০জন

৬২টি মন্তব্য

  1. বাহ, অনেক বিচক্ষণ দম্পতি। তিন মাস পরপর ডাক্তার ভিজিট। কেউ যদি রক্ত দান করে, তিন মাসেই তা আবার পুরন হয়ে যায়। তাহলে চলতে থাক এই রক্তারক্তি।

    আমরা কি তাদের জন্য হাততালি দেবো?

  2. বাপরে ভয় পেয়েছি
    এই অবস্থা ভালোবাসার?
    মাঝে মাঝে মাইর দিয়ে আবার ভালোবাসায় ডুবে যাওয়া?
    কি দিন কাল আইলো………
    তা মাইর টাইর বাদ দিয়ে শুধু ভালোবাসা করা যায় না?

    একটা গান দিলাম, ২০১০ এ এটা আপলোড করেছিলাম ইউ টিউবে
    https://www.youtube.com/watch?v=bZ5YvgSO97A

    1. ভালোবাসার মাঝে কিভাবে যেন মাইর এসে যায় ভাইয়া।মারামারি করে পরে দুজনেই কষ্ট পাই।এভাবেই চলবে মনে হয়।গানটি সুন্দর তো,পোষ্টে যুক্ত করে দিলাম ভাইয়া 🙂

  3. হা হা হা স্বপ্ন আপনি কি মিথুন কে মেরেধরে একদম শয্যাশায়ী করে ফেলেছেন? তাকে তো দেখাই যায়না সোনেলায়।
    মার খাবার জন্য নিজেই ভ্যাকুয়াম ক্লিনার এনে দিলেন? অবশ্য গোস্ত কাঁটা ছেনির চাইতে এইটা ভালো আছে। 😀
    মেরে টেরে আবার বেশি লেগেছে কিনা জিজ্ঞেস করছে একজন আরেকজন কে 🙂 আপনারা দুইটা অনেক কিউট। মারধোর কম করে বেশি বেশি ভালোবাসুন। তবে যাই বলুন স্বপ্ন, শাওনের কাছে যাওয়া কিন্তু আপনার একদম ঠিক হয়নি, ভ্যাকুয়াম ক্লিনারে সমর্থন আছে। 😀

    1. আমাকেই তো শয্যাশায়ী করে ফেলেছে,হাটতে পারছি না 🙁 মিথুন আসেনা আমাকে দেখছে তাই 🙂 গোস্ত কাঁটার ছেনি হাতে থাকলে আমার গোস্ত কুচি কুচি করে ফেলতো।ভ্যাকুউম ক্লিনার কাছেই ছিলো তো 😛 আপনি শুধু আমার দিকটা দেখলেন?সে যে সোহাগের কাছে যায়,সেটি দেখলেন না? 🙁 দোয়া করবেন আপু।

      1. মেরেধরে আবার সেবা করা হচ্ছে? 🙂
        মিথুন কলিমুদ্দিন, শরাফুদ্দিন যার কাছে খুশি যাক, সে লক্ষি মেয়ে। পোলাগো পক্ষে কাভি নেহি। 🙂
        দোয়া করি, মাইরধইর করে এমনি ডাক্তারের কাছে ছুটুন, দুজন দুজনের হয়ে থাকুন। আপনাদের দুজনের জন্য (3

    2. শুন্য আপু, আমারও সন্দেহ হচ্ছে, স্বপ্ন ভাইয়া মিথুনকে মেরে শয্যাশায়ী করে দিয়েছে।নইলে মিথুন আসবেনা কেন? অনেক দিন যাবৎ মিথুন আসেনি।স্বপ্ন আপনাকে একটা কথা জানিয়ে দেই,মিথুনের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।আপনারও রক্ষা নেই।মিথুনকে দেখতে চাই।কোন অজুহাত চলবেনা।

      1. কি হবে? মিথুন তো আমাকে পথ দেখিয়েই দিলো। 🙂
        স্বজাতীর জন্য সমবেদনা তো থাকবেই, তবে স্বপ্নের মতো দুস্টু পোলাদের এভাবেই শায়েস্তা করা উচিৎ। লীলাবতীর একটা ছবি দিছিলাম না, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কিভাবে হাবি কে শায়েস্তা করছে, ঠিক অইভাবে 😀

  4. এ আবার কেমন ভালোবাসা!!নিজে মার খাবার জন্য ভ্যাকুয়াম ক্লিনার এগিয়ে দেয় 🙂 দুই তিনমাস পরে এমন অবস্থা? আল্লাহ এদের ছেলে মেয়েরা কেমন হবে?তারা কি বন্ধুক নিয়ে ঘুরবে সবাই?

  5. গল্প পড়ে ব্রাড পিট আর এঞ্জেলিনা জোলি অভিনীত মিষ্টার এন্ড মিষ্টার স্মিথ সিনেমার একটা দৃশ্যের কথা মনে পড়ল। প্রতিদিন যে কত অভিনব ভালবাসার গল্প তৈরী হচ্ছে পৃথিবীতে…

      1. বাড়ি ফেরার ভয়ে যে পথে পথে ঘুরছেন 🙂 যান যান বাড়ি ফিরে যান, মিথুন হাতে মনেহয় এবার রুটি বানানোর বেলুন নিয়ে অপেক্ষা করছে, বাসায় যাচ্ছেন না বলে 🙂 (3