মূল লেখায় যান

কোনদিন কিছু চাইনি

রিমি রুম্মানএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

জ্বরের ঘোরে, কিংবা কষ্ট পেলে সেই ছোট্টবেলা থেকেই মা-গো বলে ডেকে উঠা আমার স্বভাব। হাজার হাজার মাইল দূরের এই বিদেশ বিভূঁইয়ে আমি যখন অসুস্থ হই, মা-গো বলে ডেকে উঠি, কোন এক দুর্বোধ্য কারনে মানচিত্রের অন্যপ্রান্তে ছোট্ট এক মফঃস্বল শহরে আমার জন্ম, বেড়ে উঠার সেই বাড়িটিতে বসে আমার মা সেই ডাক শুনতে পেতেন। ফোন করলেই মলিন, চিন্তিত কণ্ঠে বলতেন, “তুই রাতভর মাগো মাগো করসিলি, আমি তো শুনতে পেলাম “।

মায়েদের এই অদ্ভুত ক্ষমতার কোন ব্যাখ্যা আমার জানা নেই।

এখনো জ্বরের ঘোরে, কিংবা কষ্ট পেলে মা-গো বলে ডেকে উঠি মনের অজান্তেই। কিন্তু কেউ বুকভরা আকুলতা নিয়ে বিষণ্ণ কণ্ঠে ফোনের অন্যপ্রান্ত থেকে বলে উঠে না__” তুই রাতভর মাগো মাগো করসিলি, আমি তো শুনতে পেলাম রে” ।

আমাদের মা-মেয়ে’র মাঝখানে আগে ছিল আটলান্টিক মহাসাগর। আর এখন, দুর্ভেদ্য এক সীমানা-প্রাচীর। এখনো নিশ্চয়ই ” মা, মাগো” ডাক শুনতে পায় !

আজ আমার মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী।

আমি কোনদিন কিছু চাইনি কারো কাছে। আজ আমার মায়ের জন্য দোয়া চাই “সোনেলা” পরিবারের সকলের কাছে। একটু দোয়া করবেন, প্লিজ …  🙁

মোট পড়েছেনঃ ১১৩৩জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. আপনার মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে মায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি,
    আল্লাহ্‌ আপনার মাকে জান্নাতে স্থান দিক…… আমীন

    মায়েরা কিভাবে ডাক শোনেন এর কোন ব্যাখ্যা নেই।

  2. আপু আপনার ডাক আপনার আম্মু ঠিকই শুনতে পান। আল্লাহ্‌ আপনার আম্মুকে সর্বোত্তম বেহেশত দান করুক- আমীন।অন্তরের অন্তস্থল হতেই দোয়া করছি আপু।

  3. সোনেলা পরিবারের কাছে চাইতে হবে কেনো? আপনি আমরা সবাই একই পরিবারের। আপনার লেখা পড়ে আমি আমার নিজ পরিবারের সবার প্রতি যত্নশীল হয়েছি। আশেপাশের সমস্ত সম্পর্ক, মানুষদের ভিন্ন ভাবে দেখছি।
    আল্লাহ আপনার মা কে বেহেশত দান করুন।

  4. ফেবুকেই পড়েছিলাম,সন্তানের কোন বিপদে পিতা মাতা বিশেষ করে মা আগে জানেন এর সত্যতা আমি অনেক ঘটনাই পেয়েছি।আপনার মা সহ পরপারে জগতের সকল মায়েরা ভাল থাকুক এই কামনা করছি -{@

  5. ফেবুকেই পড়েছিলাম,সন্তানের কোন বিপদে পিতা মাতা বিশেষ করে মা আগে জানেন এর সত্যতা আমি অনেক ঘটনাই পেয়েছি।আপনার মা সহ পরপারে জগতের সকল মায়েরা ভাল থাকুক এই কামনা করছি।

  6. সত্যি রিমি আপু মায়েরা শুনতে পায়। মা আমাকেও ফোনে বলে,” তুমি ঠিক আছ তো ? গতকাল রাতে মনটা আমার কেমন ছটফট করছিল, তোমার মুখটা ভাসছিল” সত্যি তখন হয়ত আমি অসুস্থ হইছিলাম, বা মাকে খুবই মনে করতেছিলাম।
    তোমার মা, আবশ্যই ভাল থাকবেন। ইনশাল্লাহ্। আমরা জীবনে পূণ্য অবশ্যই করেছি আল্লাহর দরবারে। তাই জানি আল্লাহ মায়েদের ভাল রাখবেন।

  7. সোনেলা ব্লগের সমস্ত পরিচালক, মডারেটর, ডেভলপার এর পক্ষ হতে আপনার মা এর প্রতি শ্রদ্ধাঞ্জলি। আপনাকে দেখেই বুঝা যায় আপনার মা এর মাঝে কি পরিমান মায়া ছিল। আল্লাহ্‌ আপনার মা কে বেহেশত নসীব করুক।