মূল লেখায় যান

আগুনের উদ্বাহু নৃত্য

পারভীন সুলতানাকবিতা৯টি মন্তব্য

ঈশ্বর ,
তুমি কি এখন কোন স্বরলিপি লিখছ?
লিখছ মানুষের অদম্য সাহসের অঙ্গীকার
জীবশ্রেষ্ঠ মানুষের জীবনাচার ?
নাকি হাত গুটিয়ে বসে আছ মহাকাল শুন্যতায়
দেখছ, মানুষ মত্ত কেমন উদ্বাহু নৃত্য চর্চায়
আর তাই, গান আর বাদ্য স্তব্দ, বন্ধ আনন্দ অপচয়।
ঈশ্বর, তুমি কি হৃদয়হীন ?
তুমি চুপ, নিশ্চুপ !
যেখানে ইরাক, সিরিয়া আফঘানিস্তান
জ্বলছে ধিকি ধিকি ফিলিস্তিন,মিশর আর পাকিস্তান !
ধর্মের ফেরিওয়ালা, ধর্ম সঙ্কটে সহস্র কোটি প্রাণ ।
তুমিও ধর্মহীন হলে, ধর্মের প্রবর্তক
শ্যামল শান্ত নিরীহ বাংলায়,
শুকুনির থাবায় রক্তনদী বয়ে যায় ।
মাতৃগর্ভে নির্ভার নয় শিশু, এও দেখতে হয় ?
পতাকায় শুকুনির থাবা, বুঝে কি সাধারণ
জুয়া খেলে রাজনীতি , বিবর চায় সিংহাসন ।
ঈশ্বর , তুমি অন্ধ এক্ষণ
নাকি মৌনতায় প্রলম্বিত করছ ধ্যান ?
দেখ কি অপূর্ব নৃত্য মুদ্রায়
মানুষের আগুন নৃত্য,
না’কি আগুনের মানবনৃত্য প্রদর্শন !

মোট পড়েছেনঃ ৮৮১জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. ঐযে কথায় বলেনা, চোরের সাতদিন আর গৃহস্তের একদিন |
    ঈশ্বর তো সবই দেখছেন | দেখছেন তার সৃষ্টির সেরা জীব গুলো কিভাবে তার হুকুম অমান্য করে অনাচার করছে | ঈশ্বরও ধরবেন একদিন | সেইদিন হিসাব হবে গুনে গুনে |
    ভাল লিখেছেন আপু -{@

  2. ঈশ্বরের দোষ কি করে দেই?
    এই আমরাই তো আমাদের নেতা নির্বাচন করি। ভোটের মাধ্যমে হোক অথবা জনসমর্থনের মাধ্যমে তাঁকে নেতা মানি।
    ঘোষনা দিয়ে অবরোধের নামে এত্তো মানুষ পুড়িয়ে হত্যার পরও তিনি এখনো এই আমাদেরই নেতা!!! তো?

  3. ইশ্বর এবং ধর্মকে পুঁজি করে ব্যবসা করা সবচেয়ে ঝুঁকিহীন এবং লাভজনক।
    ইশ্বর বিশ্বাসী মানুষকে প্রতারণা করা খুবই সহজ
    যেমন ; ইসলামী ব্যংক ”
    কবিতা ভাল লেগেছে খুব।

    ** বিভাগ নির্বাচনে ঢাকা বিভাগ কোনমতেই হবেনা। ধরা যাক একটি ছাত্র বাংলায় পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে কোন বিষয়ে লেখা পড়া করছে জিজ্ঞেস করলে সে উত্তরে বলবে বাংলা বিভাগ। এর সাথে ঢাকা বিভাগ এর কোন সম্পর্ক নেই। সোনেলায় কবিতা, গল্প, রম্য, ফটো ব্লগ ইত্যাদি বিভাগ আছে।
    আপনার লেখা খুঁজে পেতে বিভাগ নির্বাচন টা অত্যন্ত জরুরী। ঢাকা বিভাগে আসবে, কোন গুরুত্বপুর্ন স্থান যেমন লাল বাগের কেল্লা, জাতীয় স্মৃতি সৌধ, রমনা পার্ক ইত্যাদি সম্পর্কে লেখা। আশাকরি বুঝতে পারবেন এবার।
    শুভ কামনা।

  4. এত বিভত্স ছবি একবারের বেশি তাকাতে পারিনা…….
    ঈশ্বর , তুমি অন্ধ এক্ষণ
    নাকি মৌনতায় প্রলম্বিত করছ ধ্যান ?
    এত কিছু দেখে ঈশ্বর কেমন আছে তাই ভাবছি ….

    1. জী আমি কিন্তু দেখেছি, ডাক্তার’ত হাযার হলেও। নিষ্ঠুর দয়ামায়াহীন মুহূর্তের সাথে অঙ্গাঙ্গী সম্পর্ক আমার । একটা গল্প লিখেছিলাম। সোনেলায় আছে, “দহন যাত্রা”। ঐ একই সময় লেখা । পড়ুন , ভাল লাগতে পারে

      1. দহন যাত্রা আমি প​ড়েছিলাম…….
        আমার দেশের মতো এতো নিরিহ মানুষের সংখ্যা আর কোথাও নেই…… অথচ এই মানুষ গুলোকে সব
        সম​য়ই বলির পাঁঠা হতে হ​য়

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।