মূল লেখায় যান

পাখি- শারমিন- বোঝেনা সে বোঝেনা

সোনেলা রোদ্দুরবিবিধ, সমসাময়িক৪০টি মন্তব্য

পাখি নিয়ে মাতামাতি চলছে বেশ সোনেলায়। একজন ব্লগার পাখির ছবি তুলেই যাচ্ছেন, একজনের পোস্টে চলে এসেছে পাখি, একজনে পাখির গান দিয়ে পোষ্ট দেন, আর একজনের পোষ্টে দেখা যায় পাখি নাচা গানা করে । আমিও বা বাদ যাবো কেনো ? হাজির হলাম এক  পাখিকে নিয়ে ।

পাঠক, আসুন দেখা যাক পাখি বিষয়ক সর্বশেষ খবর কি ?
পাইকগাছা গদাইপুর গ্রামের গৃহবধূ শারমিন আক্তার তার স্বামী সাইদুল ইসলামকে তালাক দিয়েছে। এটি একটি সাধারন খবর। কিন্তু এর পিছনে রয়েছে একটি অসাধারন কাহিনী। ঈদ উপলক্ষে  ‘ পাখি ‘  নামের একটি ড্রেস কিনে না দেয়ায় শারমিন তালাক দিয়ে দিলেন সাইদুলকে । শুধু তালাকেই তার রাগ কমেনি, বাড়ি থেকে চলে যাবার সময় স্বামীকে হুমকি দিয়ে গিয়েছেন এই বলে  ‘ঈদের আগেই বিয়ে করে নতুন স্বামীকে সঙ্গে করে পাখি থ্রি-পিস পরে তোর বাড়ির এলাকা থেকে ঘুরে যাবো’।

খবরটি পড়ি এখন
🙂 পাইকগাছা গদাইপুর গ্রামের গৃহবধূ শারমিন আক্তার ঈদে পাখি থ্রি-পিস কিনে না দেয়ায় তার স্বামী সাইদুল ইসলামকে তালাক দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সাইদুলের পিতা তোকিম মিয়া তার দুই পুত্রবধূর জন্য ১৪শ’ টাকা দিয়ে ২টি শাড়ি ক্রয় করে নিয়ে যায়। ছোট পুত্র সাইদুলের স্ত্রী শারমিনকে শাড়ি দেখতে বললে শাড়ি নিবে না বলে তার স্বামী সাইদুলকে পাখি থ্রি-পিস কিনে দিতে বলে। সাইদুল তার স্ত্রী শারমিনকে বলে ‘আব্বা শাড়ি নিয়ে আসছে তুমি এটা নাও পরে তোমাকে পাখি থ্রি-পিস কিনে দেব’। কিন্তু শারমিন ঈদে শাড়ি নিবে না তাকে পাখি থ্রি-পিস কিনে দিতে হবে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে শারমিন তার পিতা ও ভাইকে ফোনে ডেকে নিয়ে আসে এবং শুক্রবার বিকেলে শারমিন তার স্বামী সাইদুলকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়।
শারমিন তালাক দিয়ে চলে যাওয়ার সময় বলে, ‘ঈদের আগেই বিয়ে করে নতুন স্বামীকে সঙ্গে করে পাখি থ্রি-পিস পরে তোর বাড়ির এলাকা থেকে ঘুরে যাবো’।
আরো জানা গেছে, সাইদুল তালা উপজেলার কানাইদিয়া গ্রামের মির সহিদুল ইসলামের কন্যা শারমিন আক্তারকে দেড় বছর আগে বিয়ে করে।

পাখি ড্রেস কি ?

এই সেই পাখি ড্রেস। যে ড্রেসের জন্য শারমিন তার স্বামীকে তালাক দিয়েছেন। কি আছে এই ড্রেসে ? তিনি কি এমন করে পাখা মেলে ঘুরতে চেয়েছিলেন ? এবারের ঈদে নাকি হট কেক এই পাখি ড্রেস।

পাঠক চলুন দেখি, কিভাবে এই ড্রেসের নামকরন হলো ?  ভারতীয় ষ্টার প্লাসের জনপ্রিয় টিভি সিরিয়াল । বোঝেনা সে বোঝেনা এর নায়িকা হচ্ছে পাখি।

নায়িকা পাখি এই ড্রেস পরেন বলে এর নাম হয়েছে পাখি ড্রেস । তাহলে কি প্রমান হলো ? এই তালাকের জন্য আসলে দায়ী এই নায়িকা পাখি । কেনো সে এই ড্রেস পরবে ?

আমিও কিন্তু এই সিরিয়ালটা দেখি  :p শারমিনের স্থানে আমি হলে, ঠিকই পাখি ড্রেস আদায় করে নিতাম। আমি যে লীলাবতী , শারমিন তা নয়। তবে শারমিনের উপর কেউ রাগ করবেন না প্লিজ, কারন ‘ বোঝে না সে বোঝে না ‘ 🙂

মোট পড়েছেনঃ ২৫৪৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪০টি মন্তব্য

  1. আমার পোষ্ট নিয়ে আপাতত পাঁচটি পোষ্ট পেলাম সোনেলায়। সংখ্যা আরো বেশী হতে পারে। পুরাই পাখিময় সোনেলা। আমি এখনো নেইনি, ফ্লোর টাচ নেবো কিনা ভাবছি :p

  2. হাহাহা -খুব মজার ঘটনা। শারমিন যা করেছে ঠিকই করেছে কারণ বুঝে না সে বুঝেনা। স্টার জলসার এই সিরিয়ালটি আমিও দেখি। লীলাবতী আপু আপনি ঠিক বলছেন শারমিনের তালাকের জন্য দায়ী নায়িকা পাখি।পাখি ড্রেস কিনতে গিয়ে আমিও বুঝতে পারি নাই।

  3. ব্যাপারটা বুঝতে পারছিনা, সোনেলা উড়ে যাচ্ছে নাকি? প্রথম দুটো পোস্টই পাখি নিয়ে। লীলাবতী আপু আপনি পাখি ড্রেস পড়ে ছবি দিলেই বেশি খুশি হতাম। ফ্লোর টাচ ড্রেসে আপনাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে।
    আর শারমিনের উপর রাগ করার প্রশ্নই নেই, এইটা তো যেনোতেনো ড্রেস নয়। আমাকেও পথ দেখায় দিলো, এরকম একটা ড্রেস না কিনে দিলে বিবাহের প্রস্তাব বাতিল 🙂

  4. সোনেলা পাখিময় হয়ে গিয়েছে 🙂

    কি পাখিযে আইল দেশে। শারমিন বোঝেনা বলেই এমন করেছে। হুমকি দিয়েছে বোঝেনা বলেই – ধর্মীয় কারনে ঈদের আগে তার বিয়ে করার সুযোগ নেই।

    পোষ্ট ভালো হইসে।

  5. কত্তো বড় সাহস পাখি ড্রেস কিনে দেয় নাই, ভালো হইছে।
    সবাই পাখি নিয়ে মাতছে ক্যান? ব্লগ সঞ্চালকগন সোনেলার সব মেয়েদের পাখি ড্রেস কিনে দিন, আমার জন্যও একটা পাঠান । নইলে তালাক সিস্টেম আছে 😀

  6. হাহাহা…।পাখি ডেরেস!! এইটার মধ্যে কি আছে কে জানে!! আমার কিন্তু নাই একটাও… 🙁 আমি ভাবতেছি ময়ুরের পেখম দিয়ে একটা ডেরেস সিলাবো!! :p
    ইদানিং সবাই দুনিয়াটা হয়ে গেছে… “বোঝে না সে বোঝে না”!!… বড়ই মুসকিল!! ;?

    1. আমারো নেই পাখি ড্রেস। আপু ময়ুরের পেখম দিয়ে ড্রেস বানান:) ড্রেস পরে সোনেলায় পোষ্ট দিবেন অবশ্যই, আমিও বানাবো ভালো লাগলে :p ড্রেসের নাম হবে মৌরিন ড্রেস 🙂
      কেউই আসলে বোঝেনা আপু । ধন্যবাদ এমন মন্তব্যে ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?