মূল লেখায় যান

পাখির ডানা

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৮টি মন্তব্য

এই ছোট্ট পাখি, ‘একটু সময় হবে কি তোমার?’
দাওনা তোমার ঐ ডানা দুটো মোরে;
যে ডানা তোমাকে আকাশ ছোঁয়ায়;
আমিও ছুঁয়ে দেখতে চাই ঐ নীলাকাশটাকে ।
যেখানে থাকবে না কোনো রাডারের বিধিনিষেধের প্রাচীর।
উঁচু বৃক্ষের মগডালে রেখে যাও-
তোমার ঠোঁটে বোনা আশ্রয়স্থল;
আমি ও তেমনি ছোট্ট একটি খড়কুটোর ঘর বানাতে চাই-
ঐ যে তেপান্তরের গাছের ডালে।

দেবে! দেবে ভাই তোমার ডানা দুটো মোরে!
যেভাবে ঘুরে বেড়াও দেশ থেকে দেশান্তরে-
অবলীলায়, অকুতোভয়ে;
আমি ও তেমনি দু’চোখ জুড়াতে চাই প্রকৃতির সৌন্দর্যে।
তুমি যেমন করে রোদ-বৃষ্টি-ঝড়ে ;
ছোট্ট ডানার আঁচলে ঢেকে রাখো ছানাদের;
আমিও তেমনি আগলে রাখবো প্রিয়জনদের-
সব দুঃখ কষ্ট থেকে।
কেমন করে ভেসে বেড়াও মেঘের ভেলায়, ছুঁয়ে যাও দিগন্ত-রেখা ?
আমিও যেতে চাই দিগন্ত ছুঁয়ে, ভেসে যেতে চাই মেঘের আড়ালে।

মোট পড়েছেনঃ ২০৩৪জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

    1. আমার ও একখান নীলাকাশ আছে তবে সেটা মেঘে ঢেকে থাকে । প্রেম- পিড়িতি কোথায় নেই বলুন! এখানেও কিন্তু প্রিয়জনদের ভালোবাসার কথা এসেছে। আপনাদের আশীর্বাদ ও আন্তরিকতায় ধন্য। ভালো থাকবেন সবসময়

  1. কবিতাটি অনেক ভালো হয়েছে ছোট দি।
    খুব সুন্দর স্বপ্ন ইচ্ছে প্রকাশ পেয়েছে কবিতায়।
    ছাইরাছ হেলালের মন্তব্যের সাথে একমত। এভাবে কিছু লেখার অভ্যাস করলে ভালোই হয়।

    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।