মূল লেখায় যান

পহেলা ফাগুন

রাহাত হোসেনকবিতা, পরিবেশ৭টি মন্তব্য

আজ বান ডেকেছে পুষ্প শত ছড়িয়ে থাকা শিমুল ডালে,
সেজেছে সে দলে তাহার চোখ ধাঁধানো লোহিত লালে।
জাগছে ঊষা ডাকছে কোকিল কণ্ঠতে গান পরবাসী,
আজ দক্ষিণ হাওয়ায় মাতাল এ মন ঘরহারায়ে হয় উদাসী।
শুভ্র কানন ভরছে ফুলে দলে তাদের রঙিন আভা,
ফাগুন এলো আগুন নিয়ে ভরিয়ে তাহার পুষ্প সভা।
কোথা হতে আনলো ফাগুন সঙ্গেতে তার পুষ্প লয়ে,
লাগলে কায়ায় দক্ষিণ হাওয়া পরশে যাই উদাস হয়ে।
কত ঘাটের পথ পেরিয়ে আসলো ধেয়ে দক্ষিণ হাওয়া,
ঊষায় আখি মেলে দেখি নানান রামের পুষ্প ছাওয়া।
কুহুক ডাকে গাছে বসে সংগীতে তার ফাগুন প্রীতি,
হানছে আঘাত প্রাণের মাঝে ডাকছে মোরে মা প্রকৃতি।
তাল হারায়ে বেতাল হয়ে রূপেতে তার হই উদাসী,
ব্যাধি না পায় করতে কাবু যতই থাকুক সর্দি কাশি।
রঙিন সাজে রঙ নিয়ে তাই ফাগুন এলো আগুন নিয়ে,
সেই আগুনের উত্তাপে মন উদাসী হয় পথ হারিয়ে।
লঙ্ঘিয়া তার স্পর্ধা সীমা বইলে বাতাস হই বিবাগী,
এসেছে ফের ফাগুন ফিরে করতে মোরে গৃহত্যাগী।
প্রাণের মাতন জাগলো আবার জাগিয়ে দিতে এ মনটারে,
এলো ফিরে বছর ঘুরে ফাগুন আবার নিখিলদ্বারে।

চোখ মেলে যা দেখছি আমি তাহাই লাগে ভালো,
ঘুচিয়ে দিল ফাগুন আলোয় মনের সকল কালো।
কি জাদু সে সঙ্গে করে আনলো ফাগুন পূর্বাসী,
পরশে তার খেই হারায়ে সব ভুলে হই উদাসী।
প্রাণের মাতন জাগলো আবার জাগাতে এ মনটারে,
এলো ফিরে বছর ঘুরে ফাগুন নিখিলদ্বারে।
সব মানুষের প্রিয় সময় সকল সালের শেষে,
আসে ফাগুন বসন্ততে পুস্পে হেসে হেসে।
তাহার আগমনে আজি স্থির আমি নাই,
এসেছে ফের করতে উদাস পহেলা ফাগুন ভাই।

রাহাত হোসেন

মোট পড়েছেনঃ ১১৫৫জনআজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

  1. নীতিমালা:
    ৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন।

    নীতিমালা পড়ুন প্রথম পৃষ্ঠার নীচে নীতিমালা লেখায় ক্লিক করে। আপনার ” যেদিন তারে পাবো ” লেখাটি খসড়ায় রেখে দেয়া হয়েছে।
    শুভ ব্লগিং।

  2. স্বাগতম সোনেলায় -{@
    ভালো লিখেছেন
    নিজে নিয়মিত লেখুন এবং অন্যদের লেখা পঠন করে মন্তব্য দিয়ে উৎসাহিত করুন।

    লেখার বিভাগ নির্বাচন সঠিক হয়নি
    এটি হবে শুধু কবিতা।

    শুভকামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।