মূল লেখায় যান

পথভ্রষ্ট পথিক

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৪টি মন্তব্য

 

কুহকের ধ্রুম্রজালে পথিক – পথ হারিয়েছো;
রবির আলোকে যে-ই পথ কুড়িয়ে পেয়েছো-
পেরেছো কি তারে ঐকান্তিক আপন করে নিতে?
আজন্ম জোনাকির আলোয় পথ হেঁটেছো;
চাঁদনী পসরে তবুও আলোর উত্তাপ খুঁজে ফিরেছো।
নক্ষত্র রাশি খসে পড়ছে পালকের মত-
নগ্ন-অন্তরিক্ষের শরীর বেয়ে বেয়ে।
পথের রেখায় চরণ-চিত্র জেগে আছে অনাদিকাল;
তবুও পথিক পথভ্রষ্ট নিজ ভুলে।
পথের মাঝে পথ হারিয়ে পথকেই খুঁজছো অবিরত।

 

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১৫৫৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

    1. সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া। সত্যিই তাই গন্তব্য টা ঠিক রেখেই পথ চলা দরকার। ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা

    1. নিয়মিত পাশে থাকার জন্য, সময় করে মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার মা কেমন আছেন? ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।

      1. মা ভালো নেই। ডান হাত উল্টে গেছে ব্যান্ডেজ করা।ভাত খাওয়ানো নিয়ে মহা ঝামেলা হাত তিনবার সাবান দিয়ে ধুয়ে নিয়েও শুকে দেখছে॥
        শুভ কামনা রইলো দিদিভাই।🌹🌹

    1. অনেক অনেক ধন্যবাদ আপু। ভালোবাসা অবিরাম। নিজ ভুলে পথ হারালে কাঙ্ক্ষিত পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, পথ চলা থেমে থাকে না কখনো, সম্ভব ও নয়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম 🌹🌹

  1. আপনার লেখা পড়ে একটি গান মনে পড়ে গেলো। যে পথ ভুলে গেছো তুমি, সে পথে কেন আমি মন হারালাম…. শুনেছেন নিশ্চই? ইউটিউবে দেখুন দিদিভাই।

    ছোট্ট লেখায় দীর্ঘশ্বাসে ছড়াছড়ি কেন? ভালো থাকুন, হাসিখুশি থাকুন এটাই চাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?