মূল লেখায় যান

নাগর নদীর বাঁকে

বোরহানুল ইসলাম লিটনকবিতা১১টি মন্তব্য

নাগর নদীর বাঁকে,
চ্যাং চেলা আর ট্যাংরা পুঁটি
ঘুরছে ঝাঁকে ঝাঁকে!

সদ্য যে সকাল,
ছুটছে তবু দুষ্টুরা সব
নিয়েই টেলা জাল।

গামছা পরে নামছে ক’জন,
কেউ বা উদোম গায়
রাখছে খুলে লুঙ্গীটা তার
পাশের ডিঙি নায়,
পট্টি বেঁধে ঘায়।

ছোট্টুরা কেউ বাদ পড়েনি
ঘুম যে গেছে খসে,
ডলছে তবু চোখ দু’খানি
খলই ধরে কষে,
কেউ খাড়া কেউ বসে।

বইছে মৃদু উত্তুরে বাও
কচুরিপানার খাদে,
দেখতে যেয়ে মন ভাবে মোর
আটকে বকের ফাঁদে,
ক্যান শিকারী রোজ গেঁথে দেয়
বরশি পুঁটির কাঁদে!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৫৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?