মূল লেখায় যান

নবম বর্ষে পদার্পনে শুভেচ্ছা সবাইকে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৪৭টি মন্তব্য

 

বুনট-হাতের কাছে ই ছিল এই সম্প্রসারণ
সবার আন্তরিক সরব/নীরব ঔজ্জ্বল্যে অষ্টম থেকে নবম  বর্ষে,
দিকদিগন্তে উল্লসিত কালের মিলন মেলায়।
শান্ত সুদর্শন সূর্যোদয়ের সমাহিত সম্প্রসারণ
আমাদের এ সোনেলায়।

স্মরণ কালের উদয়স্ত হাতরে,উল্টোমুখি বাতাস
ডিঙ্গিয়ে, সোনেলা রোদের আঁচল জড়িয়ে
সুনীল দু’চোখে দেখি আত্মার আত্মীয়, আমি ও আমরা;

প্রশান্ত হৃদয়ের জলসিড়িতে জেগে থাকা আনন্দ-জীবন
সবুজে শ্যামলে জ্বল-জ্বল করে জ্বলে নিরাকারে নির্বিরোধে।
বদল-প্রবণ জীবনের শেষ বসতি, বন্ধনের আপনাপন ঘরবাড়ি
আমাদের এ সোনেলা পরিবারে।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ১২৮জনআজ পড়েছেনঃ ০জন

৪৭টি মন্তব্য

  1. দারুন, দারুন, দারুন কবিতা। বিমোহিত, আপ্লুত আপনার শব্দবুননে।সোনেলার নবম বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য ও

  2. “বদল-প্রবণ জীবনের শেষ বসতি, বন্ধনের আপনাপন ঘরবাড়ি
    আমাদের এ সোনেলা পরিবারে।”

    আপনার সাথে আমি ও বলতে চাই এই পড়ন্ত বেলায় আমি প্রাতরাশ কিংবা বৈকালিক বিষন্ন বেলায় একটুখানি সোনালি আলো খুঁজে পাই সোনেলায়।

  3. শব্দের বুননে, ভাবের বিনিময়ে, মনের কাব্যিক আকাশে, সোনেলা নিরবধি বয়ে চলুক তার নিবিড় চাঞ্চল্য, দীপ্ত গতি আর অবিরাম ভালোবাসা নিয়ে।
    জন্মদিনে থাকলো একরাশ শুভেচ্ছার ফুলঝুড়ি।

  4. সোনেলা ব্লগের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

  5. সূর্যস্নাত সকাল কিংবা পড়ন্ত বিকেল
    অথবা জীবন সায়াহ্নের সন্ধিক্ষণেও যেনো
    সোনেলার আলোয় আলোকিত করতে পারি মম হৃদয় মন ও প্রাণ।
    ভালোবাসায় ভরা থাক সোনেলার সোনাঝরা উঠান

    সোনেলার নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে
    সোলেনার সাথে বসবাসকারী সবার জন্য রইলো
    আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

  6. চমৎকার লেখা দিয়ে সোনেলাকে শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যযোগ কৃতজ্ঞতা রইলো আপনার জন্য ভাইয়া
    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আর আমাদের পথ প্রদর্শক হয়ে আমাদের সাথেই থাকুন 💜

  7. শান্ত সুদর্শন সূর্যোদয়! বলেন কি! এরপর সূর্যো মামাকে নির্ঘাত শিক্ষিতও বানিয়ে ফেলবেন!!
    তবে রক্ষা ঐটাই, আমরা আমারাইতো।

    শুভ জন্মদিন প্রিয় সোনেলা।

  8. অষ্টম বর্ষপূর্তী এবং নবম বর্ষে পদার্পন উপলক্ষে সোনেলার সকল পাঠক, ব্লগারকে জানাই সোনালী শুভেচ্ছা।
    দেখতে দেখতে কিভাবে অতিক্রম করে গেলো আটটি বছর!
    কত স্মৃতি, কত গান এই সোনেলায়।
    অনলাইনে যতদিন আছি, থাকবো সোনেলার একজন হয়ে সোনাদের সাথে মিলে মিশে।
    শুভেচ্ছা আপনাকেও সোনেলাকে সমৃদ্ধ করে চলেছেন নিজের মত করেই।

  9. “প্রশান্ত হৃদয়ের জলসিড়িতে জেগে থাকা আনন্দ-জীবন
    সবুজে শ্যামলে জ্বল-জ্বল করে জ্বলে নিরাকারে নির্বিরোধে।”

    ভালবাসলে ভালবাসা পাওয়া যায়। তাই ভালোবাসি।