মূল লেখায় যান

নদী-জলের মত বর্ণমালা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৮টি মন্তব্য

এই যে এলো-এলো ভালোলাগা-শীত দাপিয়ে বেড়াবে বলে
পাঁয়তারা করছে, নিজ গুণে নিজ নিজ নিষম-ভালোবাসায়
ঠিক এক বছর আগের এমন দিন বিস্মৃত আজ কালের আধারে,
নিভে যাওয়া বাতিদের মত,

সোনেলা হৃদয়াবদ্ধ আলোয়/আলয়ে
সোনেলার প্রাণ-চত্বরে মোমের বাতি হাতে
কেউ একজন নির্ঘুম জেগে আছে, সত্যের দাগ হয়ে;

হিংস্র-হিংসার বিষাক্ত-কুহক-নিঃশ্বাস ধেয়ে আসে,
পরক্ষণেই মলিন/বিলীন হতে দেখি।

আলোর প্রত্যুষ নিয়ে প্রবহমান নদী-জলের মত
বর্ণমালার বিচরণ উছলে-উপচে-পড়া কূল উপকূলে।

সুবর্ণা ফাল্গুনী (খালি বানাম ভুল অয়);
সোনেলা ব্লগে তাঁর শত বছরের পূর্তিতে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১৪৯০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৮টি মন্তব্য

  1. ভাইয়া এ যে আমার কত্ত বড় পাওয়া সে শুধু আমিই জানি। অজস্র অজস্র অজস্র ধন্যবাদ আপনাকে। আপনাদের সবার অনুপ্রেরণা ও ভালোবাসায় মুগ্ধ, বিমোহিত বারবার। আপনাদের আশীর্বাদ এ এভাবেই যেন সিক্ত হতে পারি আমৃত্যু। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সোনেলার সবাই এভাবেই মিলে মিশে থাকুক। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল

  2. সোনেলার সদা দীপ্তময় সোনালী প্রদীপ ব্লগার সুপর্ণা ফাল্গুনীকে বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অবারিত শুভ কামনা তার তরে 🌹🌹

  3. সুবর্ণা ফাল্গুনী (খালি বানাম ভুল অয়); বানাম ভুল হই বইলাই আপনি আছেন মশায়।

    যে লেখে সেই ভুল করে
    যে লেখেনা সে ভুলও না করে।

    বছর পুর্তীতে শীতের ঠান্ডা গরমের শুভেচ্ছা। হাজার বছর ধরে লিখে যাক সুপর্না দিদির কলম সোনেলা পাতায়।
    শুভ ব্লগিং আপু।

  4. অভিনন্দন বানাম ভুল দিদিভাইকে।
    ভাইজান আপনার অভিনন্দন সমৃদ্ধ কবিতায় শীতের একটা গন্ধ পাইয়ে দিলেন। আহারে যদি এই শীতে সোনেলার উঠোনে ভাঁপা পিঠার আয়োজন করা যেত। কতই না মধুর ও আনন্দের হতো। উঠোনে বসে রোদ গায়ে লাগাতাম আর সুপর্ণা দিদি ভাইয়ের হাতে বানানো ভাঁপা পিঠা খেতাম।

    1. আহা ভাইয়া তো ভাপা পিঠার লোভ লাগিয়ে দিলেন । এমন বানাম ভুল দিদিভাই উপাধি দিলে আর কি লাগে! মহারাজ আমারে শরমে মাইরালা লাইলো বানাম ভুল কইয়া। আপনাদের দুজনের জন্য ই শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. খাইছে রে আপু আমারে আর শরম দিয়েন না। এতো সুন্দর উপমা পেলে সত্যিই লজ্জা লাগে আমি কি এতো কিছুর যোগ্য! নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। হেলাল ভাইকেও অনেক অনেক ধন্যবাদ

  5. সুপর্ণা দিদি জাত লেখক। তার লেখায় পাঠক খুঁজে পান ভিন্নতা। একবছর হয়ে গেলো মনে হলো এইতো সেদিন। তাঁকে সগব্লগার হিসেবে পেয়ে আমি গর্বিত অবশ্যই।

    সোনেলার প্রতি তাঁর ভালোবাসা মুগ্ধ করে। তবে ইদানিং তিনি মন্তব্যে আগের মত হাজিরা দিচ্ছেন না কেন বুঝতে পারছিনা। কোন একটা পোস্ট ওপেন করলেই মনে হয় প্রথম মন্তব্যটি আমার মিষ্টি দিদিভাইয়েরই হবে। আসলে এভাবে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি।

    তার সাফল্য কামনা করি।

    1. প্রথমেই ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে আমাকে নিয়ে মন্তব্য করার জন্য ‌। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়েছি বলেই আজ আমি আপনাদের একজন হতে পেরেছি। ইদানিং একটু ঝামেলায় আছি বলেই মন্তব্য করতে দেরি হয়ে যায়। ফেবু থেকে লগ আউট হলেই ব্লগ থেকে ও লগ আউট হয়ে যাই তাই দুইটায় লগ ইন করা সব সময় সম্ভব হয় না। আমার মন্তব্যের জন্য অপেক্ষা করেন এযে আমার জন্য অনেক কিছু। অবিরাম ভালোবাসা ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  6. দেখতে দেখতে এক বছর হয়ে গেলো!
    একটা অনলাইন কোর্স করতে গিয়ে আলাপ তার সাথে। কোর্সের সেরা ছাত্রী তিনি। যদিও আমার ব্যস্ততার কারনে কোর্সটি সম্পন্ন করা হয়নি। আলাপের কয়েকদিনের মধ্যেই আমি হয়ে গেলাম তার দাদা। আর সে ছোট বোন। বোর ভাইয়ের আসনে সে বসিয়েছে আমাকে। আমিও তাকে ছোট বোনের মতই স্নেহ করি।
    সোনেলায় এসেই সোনেলা ব্লগকে আপন করে নিয়েছে সে। সোনেলা সংশ্লিষ্ট সবার কাছেই অত্যন্ত প্রিয় সে।
    সোনেলা ব্লগে তার বছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাকে।
    শুভ কামনা ছোটদি।

    1. দাদা ভাই সত্যিই আপনার সাথে পরিচয় না হলে সোনেলায় আসা হতো না আর এতো এতো ভালোবাসা ও আশীর্বাদ ও পাওয়া হতো না। সোনেলার সবার কাছেই কৃতজ্ঞ। সব্বাই এভাবে আমাকে এতোটা আপন করে নিয়েছে, ভালোবাসা দিয়েছে, মন্তব্য করে আমার লেখাকে আরো শাণিত করেছে , সমৃদ্ধ করতে সাহায্য করেছে। আজ হেলাল ভাই আমার বর্ষপূর্তি উদযাপন করে তার একটি লেখা উৎসর্গ করেছে এটা তো স্বপ্নেও ভাবিনি। এই প্রাপ্তির কোন উপমা হয় না। আপনাদের সবার জন্য শুভ কামনা রইলো অফুরন্ত

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?