মূল লেখায় যান

নদী ও নারী

আরজু মুক্তাকবিতা২০টি মন্তব্য

নদী,তুমি কখনো উদ্বেল জলে
কখনোবা বালিয়াড়ি ভরে
কখনো তোমার জল নিয়ে যায় গাঁয়ের বধু!

কখনো শোকাহত প্রেমিকার
মতো হৃদয়ে জাগে তোমার হাহাকার!!

নদী তো নারীর মতো
সোহাগের ফেনা ছড়ায়
তার স্তব্ধতা অবাধ অতল রহস্যাবৃত!!

জলগুলো ঢেউ দিয়ে আঁকে
না বলা কথার ছবি!
তোমার প্রেমের মতো অনির্বচনীয়!!

মোট পড়েছেনঃ ৩০৯৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. নদী কে প্রায়ই নারীর সাথে তুলনা করা হয়, তাহলে নদ কে নরের সাথে তুলনা করে লিখলে কেমন হয় ?
    যেমন,

    নদ তুমি কখনো প্রলয়
    কখনো ধীর-গভীর,
    কখনো অশান্ত ,
    কখনো বা অতল অরিন্দম..

    শুভ কামনা , ভালো থাকবেন 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?