মূল লেখায় যান

নকশী বুনন//

বন্যা লিপিএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

সুঁই নেই সুতো নেই,তবু বুনে যাই নকশীকাঁথা! অগোছালো কথার ভীড়ে জমে যায় কাব্যগাঁথা।
ভুল বোঝার এ সংসারে
না বুঝলে ভুল, কি আর চলে?
চলার পথে হাজার নদী
ভয় কি তবু ঢেউ দিতে পাড়ি!
একটা করে বুনতে বাসা,
শুন্য ঘরে একলা থাকা।
জনে জনে আলাদা সব

তুমি শুন্য, শুন্য আমি
জানেন শুধু অন্তর্যামী!
অপেক্ষাতেই প্রহর কাটে
একলা হাঁটা পথের বাঁকে।

মোট পড়েছেনঃ ৮৩৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. সুঁই নেই সুতো নেই,তবু বুনে যাই নকশীকাঁথা! অগোছালো কথার ভীড়ে জমে যায় কাব্যগাঁথা। দারুন আপু। আঁধার না থাকলে আলোর যেমন মূল্য নেই তেমনি ভুল বোঝাবুঝি, খুনসুটি না থাকলেও সংসার টা পানশে হয়ে যায়। শুভ কামনা রইলো আপনার জন্য

  2. তুমি শুন্য, শুন্য আমি
    জানেন শুধু অন্তর্যামী!
    অপেক্ষাতেই প্রহর কাটে
    একলা হাঁটা পথের বাঁকে।

    দারুন তো ! এটাই বাস্তবতা,
    অস্বীকার করি কেমনে।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?