মূল লেখায় যান

দেয়াল

আরজু মুক্তাকবিতা২৫টি মন্তব্য

দূরত্বের দেয়াল বুঝতে পারো
সময়ের রকমফের বুঝতে পারো
অপেক্ষার রকমফের?

আশার সাথে প্রাপ্তি তাও বোঝ!
মন খারাপ তাও বোঝ!
বুঝতে পারো কি আমায়?

আগের আর এই আমি!
অনেকখানি বদলে গেছি
না এমনিই আছি!

ভালোবাসা আর প্রেম বোঝার জন্য
দূরে যাবার প্রয়োজন আছে?

মোট পড়েছেনঃ ১৬৬৩জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. যে এতো কিছু বুঝতে পারে তাকে আসলে এসব প্রশ্ন করার দরকারই হয়না। যে না বুঝে তাকে প্রশ্ন করার মানে নেই। এগুলো ঠিক প্রশ্ন নয়, বোঝাপড়ার আবরণে দুরত্বের পরিমাপ।

    লেখা তো লেখাই হয়। ছোটো বড়ো কোন ব্যাপার না। কথাগুলো সম্পূর্ণ প্রকাশ করাটাই লেখার মূল উদ্দেশ্য হয়। অল্প কথায় সুন্দর প্রকাশ।

    ভালো থাকবেন। শুভকামনা রইলো 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।