দুষ্প্রাপ্য চিঠি !
বেলা শেষে সন্ধ্যা নামে
রাত্রি আসে ঘনায়ে
পাখির ঘুমে জোনাকআলো
কি গান যায় শুনায়ে?
সে কথাতো আর ভাবিনা
সেই রাত্রিও আসেনা
নীরবতার কাব্য কেন…
তবুও ভালবাসেনা?
আমায় কি তার আগের মত
আর লাগেনা ভাল?
চোখের নিচে জ্বলাপ্রদীপ
তাও মিলিয়ে গেল!
কেমন যেন বিষাদ রেখা
কেউ দিয়েছে টেনে
অদ্ভুতুরে নয়ন তলে
কি লেখা সে জানে?
জীবন মানে যাবৎজীবন
বন্দি নিজের কাছে
প্রাণ থাকতেও দেহত্যাগী
এমন কি কেউ আছে?
এই ভাবনার মানেও কি আজ
নিষিদ্ধতার দখলে?
দুষ্প্রাপ্য এসব চিঠির
প্রাপক হয়না সকলে।
অনেক বুকে ভুল জমেছে
অনেক মরে গেছে
নিজের গায়ের গন্ধ শুঁকেও
রাত্রি আসে ঘনায়ে
পাখির ঘুমে জোনাকআলো
কি গান যায় শুনায়ে?
সে কথাতো আর ভাবিনা
সেই রাত্রিও আসেনা
নীরবতার কাব্য কেন…
তবুও ভালবাসেনা?
আমায় কি তার আগের মত
আর লাগেনা ভাল?
চোখের নিচে জ্বলাপ্রদীপ
তাও মিলিয়ে গেল!
কেমন যেন বিষাদ রেখা
কেউ দিয়েছে টেনে
অদ্ভুতুরে নয়ন তলে
কি লেখা সে জানে?
জীবন মানে যাবৎজীবন
বন্দি নিজের কাছে
প্রাণ থাকতেও দেহত্যাগী
এমন কি কেউ আছে?
এই ভাবনার মানেও কি আজ
নিষিদ্ধতার দখলে?
দুষ্প্রাপ্য এসব চিঠির
প্রাপক হয়না সকলে।
অনেক বুকে ভুল জমেছে
অনেক মরে গেছে
নিজের গায়ের গন্ধ শুঁকেও
কিছু মানুষ বাঁচে!
দুষ্প্রাপ্য চিঠি
০৩.০১.১৬
মোট পড়েছেনঃ ৯১৪জনআজ পড়েছেনঃ ০জন


৫টি মন্তব্য
ছন্দ ধরে রাখতে গিয়ে বিষয় হারিয়ে গেছে।
🙁
আরো মনযোগ দিতে হবে।
শুধু ছন্দতেই কবিতা ফোটে না।
দুস্প্রাপ্য চিঠি রয়ে যায় নিরবে।
শুভকামনা রইল।
ছন্দময় কবিতা ভাল লাগল ভাইয়া -{@