মূল লেখায় যান

দুঃখ পাব না

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৩টি মন্তব্য

মহাজ্ঞানী নই তবুও সদাই
হামবড়া ভাবে থাকি,
রূপকার নই তাতে কি হয়েছে
হৃদয়ে তো ছবি আঁকি!

গান শুনে যদি তৃপ্তিতে কেউ
কৌতুক ভেবে বসে,
কি বা দোষ তাতে খুঁজলে আসন
পেতে শ্রেষ্ঠর দশে!

তানপুরা ভেবে নাই বা বললে
মিঠা সুস্বাদু বেল,
দুঃখ পাব না যদি দেখি নেই
তোমার দু’হাতে তেল।

তানপুরা > শোভাবর্ধণকারী দেখতে এক প্রকার বেল এর মতো ফল।

মোট পড়েছেনঃ ৭৯জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. মনের সুখে ভাবি মনের সুখেই থাকি
    তাতে কে কি বল্ল আর ভাবল তা না ভাবি
    থাকিসদা প্রফুল্ল বদনে এটাই হোক মোর প্রার্থনা।
    নিজের আনন্দয় মুখ্য থাকি যেভাবেই হোকনা।

    1. মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হই প্রিয় কবি।
      জীবনের চলার পথ বড়ই দূর্গম
      আত্মতুষ্টি বিনে পাড়ি সে পথ পাড়ি দেয়া খুবই দুরুহ।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
      শুভ কামনা অবিরাম।

    1. সুন্দর বলেছেন।
      আত্মতুষ্টিই সুখের রূপকার।
      মূল্যবান মন্তব্যে ভীষণ ‍অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।