মূল লেখায় যান

দুঃখ জাগে

স্বপ্ন নীলাবিবিধ২৪টি মন্তব্য

হঠাৎ কেন চলে গেলি
নীল কষ্ট বাড়িয়ে বুকে
ছন্নছাড়া উদাস দুপুর
দুঃখ বাড়ে মনের কোনে।

হঠাৎ তোর চলে যাওয়া
কান্না ঝড়ে চোখের পাতায়
ঝড়ো হাওয়া বইছে মনে
এলোমেলো জীবন আমার।

হঠাৎ তোর হারিয়ে যাওয়া
আধারগুলো হয়যে শেকল
হুতোম পেঁচার পাখির ডাকে
রাত গড়িয়ে হয় না সকাল।

হঠাৎ কেন চলে গেলি
জীবন খাতা শুন্য করে
ক্লান্ত বিকেল সন্ধ্যা হাওয়ায়
দুঃখ ভাসে চোখের তারায়।

লায়লা, ২৯ জানুয়ারী,২০১৭

মোট পড়েছেনঃ ৭১০জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. টাইপিং মিসটেক মনে হয়, ঝড়ো, সন্ধ্যা

    ব্যর্থ প্রেমিক মনের জন্য গোধূলীলগনটা একটু বেশিই বিমূঢ়। বেশ ভালো লাগল কবিতা।

    1. হুমম অনেক দিন পরে লিখলাম, ভেবেছিলাম আর লিখবো না, মাঝে কেন যেন মনটাই লেখার প্রতি বিষময় হয়ে উঠেছিল- হয়তো মনটা ভাল ছিল না বলেই — তবে আপনারা আমার মনে ছিলেন, আপনাদের টানেই আবার ফিরে আসা — আপু অনেক অনেক শুভকামনা রইল

  2. বহুদিন পর এলেন চলে যাওয়ার কবিতা নিয়ে।

    লেখার বাইরে একটা কথা বলি, সবাই লিখতে পারেনা। ঈশ্বর আপনাকে লেখার জন্য আলাদা করে জ্ঞান দিয়েছেন। কোনো কিছুর বিনিময়েও এই লেখা ছাড়বেন না।

  3. খুব সুন্দর ছন্দে চলে গেলো হঠাৎ হারিয়ে যাওয়া পথিক।
    চমৎকার শব্দের গাঁথুনি। আমি খুব চেষ্টা করি ছন্দে সাজাতে কিন্তু পারি না।
    নীলা আপুর মতো বলতে চাই, ধরে রাখুন।
    শুভকামনা রইলো।

    1. লেখাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগছে আপু, টুকটাক লেখি-আবার মাঝেমাঝে ছাড়ি — আপনার উৎসাহ আমাকে আবার নতুন করে লিখতে উৎসাহিত করলো — পাশে থাকবেন আপু –মন হতে শুভকামনা রইল

    1. এত সুন্দর করে মন্তব্য করেছেন যে আমি মুগ্ধ হয়ে গেলাম — হুমম আমরা কত ছোট ছোট বিষয় নিয়ে খুনসুটি করি আর ব্যাথা পাই মনে —
      শুভকামনা রইল নিরন্তর

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।