মূল লেখায় যান

দানেই বাঁচে প্রাণ

বোরহানুল ইসলাম লিটনকবিতা৭টি মন্তব্য

উজার করে ঢেলে বুকের আশা,
কয় না তবু মেঘের ধারা
কে প্রকৃত চাষা,
কৃতজ্ঞতায় বীথি,
গায় জেনেও হিম ছায়ে রোজ
তারই সুনাম গীতি।

নিশির বুকে একলা জেগে চান,
সেও করে তার সুখের ছটা
পরের তরে দান।
প্রেম পিয়াসী যতো,
বিশ্বাসে তাই মুখ বুজে সয়
দিনের দেয়া ক্ষত।

বুঝে যে কেউ মাগনা খেয়ে ভাঙ,
ভাবলে বসে ‘আমিই কালের
সুর সু’ বাহী গাঙ’,
ঘোর গেলে শেষ খাদে,
থাকবে কি তার স্বপ্ন বেঁচে
বিরান গৃহের ছাদে?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৭১৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৭টি মন্তব্য

  1. দেওয়াতেই প্রকৃত সুখ, স্বউজ্জ্বল উঠতে মানুষেরে ভালো বেসে দিয়ে যাও স্বার্থহিন মনে তবেই শুন্যছাদে আনন্দের বাস। আপনার কবিতায় মানবতার গান গায় বোরহান ভাই। শুভেচ্ছা সতত।

  2. আফসোস! সবাই দানের সুখে সুখী হতে পারে না। সুখের খোঁজে ছুটে চলতে চলতে মানুষ এক সময় সুখী হওয়ার সব পথ ভুলে যায়।

    সুন্দর কবিতা। শুভ কামনা রইলো 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?