মূল লেখায় যান

তোর লাগি

এস.জেড বাবুসঙ্গীত১৩টি মন্তব্য

তবু আলাপনে
একা মনে মনে
গেঁথেছি যে গান হৃদয়ে
সে সুরের টানে
প্রতি সন্ধ্যা লগনে
খুঁজি তোকে নির্ভয়ে

আঙ্গিনা তেমনি
আঁধার তেমনি
তেমনি ডাকি প্রিয়া তোকে
শুকনো আখি
জল বেঁধে রাখি
দেখে না যেন লোকে

তর্জনী কাঁপে
স্বীয় অভিশাপে
নিরন্তর করে জ্বালাতন
বন্ধ চোখে
কম্পিত ঠোঁটে
হারায় আত্ম নিয়ন্ত্রন

কিভাবে এলে
কেমন করে গেলে
রেখে গেলে পথে সুর
তোর গানে গানে
প্রতি ক্ষণে ক্ষণে
এ হৃদয় রক্তিম সমুদ্দুর

-০-

মোট পড়েছেনঃ ১২৭৫জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. এতোদিনে সোনেলার একজন সফল অগ্রদূত হিসেবে আপনি সবার চেয়ে এগিয়ে।
      নিরন্তর সবাইকে সুন্দর সব মন্তব্যে অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন।

      অনেক শুভকামনা আপনার জন্য আপু

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।