মূল লেখায় যান

তুমি হতে পারতে-(১)

খেয়ালী মেয়েএকান্ত অনুভূতি৪১টি মন্তব্য

তুমি হতে পারতে—
আমার অনুভবে দেখা সেই অদৃশ্য ছায়া
যদি করতে বিচরণ আমার ভুবনে, ছাড়তে পারতে না মায়া…
তুমি হতে পারতে—
আমার আকাশে ভেসে বেড়ানো রঙিন ঘুড়ি
যখন বসতো মেলা তারাদের, খেলতাম দুজনে মিলে লুকোচুরি…

তুমি হতে পারতে—
আমার অতি প্রিয় কবিতার খাতা
আমার হৃদয় কোণে সুখ দুঃখের সূক্ষ্ম ব্যথা…
তুমি হতে পারতে—
আমার ভালবাসার নদীটির জল ছাপানো দুটি কুল
তুমি হতে পারতে______________

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)

মোট পড়েছেনঃ ৭৫০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৪১টি মন্তব্য

  1. তুমি হতে পারতে আমার অনুভবে দেখা সেই অদৃশ্য ছায়া
    বেচারা অদৃশ্য ছায়া হয়ে এ আছে ।

    যদি করতে বিচরণ আমার ভুবনে,
    ছাড়তে পারতে না মায়া…
    যে অনুভূতি বেচারা তো এমনিই গলে যাবে ।
    দেখবেন মায়ার টানে কাছে আনে :p

    তুমি হতে পারতে—
    আমার আকাশে ভেসে বেড়ানো রঙিন ঘুড়ি
    বেশি ছেড়ে দিয়েছেন নাটাইয়ের সুতা তাই বেচারা ফিরতে কষ্ট হচ্ছে হয়ত :p

    যখন বসতো মেলা তারাদের, খেলতাম
    দুজনে মিলে লুকোচুরি…
    এসব খেলা লুকোচরি ছাড়া হয় ও না :p

    মাইন্ড খাইয়েন না একটু দুষ্ট ভূত মাথায় চাপছে তাই একটু দুষ্টামি করলাম ।

    লেখা ভাল লেগেছে সেই তুমি ব্যক্তি টা খুব তাড়াতাড়ি ফিরবে ।

    আশায় বাঁধে মন
    পরিপূর্ন হবে জীবন !!!

  2. আপনার লেখা আগেও পড়েছি কিন্তু আশ্চর্য হলাম যে আপনার কোনো লেখায় আজ পর্যন্ত মন্তব্য করা হয়নি, শুভেচ্ছাও জানানো হয়নি, কিন্তু আমি এটুকু নিশ্চিত যে আপনার লেখা আমি পড়েছি যাইহোক,

    অপরপক্ষকে লোভ দেখালেন না’কি, আক্ষেপকে মনে করিয়ে দিচ্ছেন তাকে? তবে মনে হচ্ছে খেয়ালীর মেয়ে কথা না শুনে সে নিজের পায়ে নিজের কুড়াল মেরেছে। যেখানে এতো কিছু পাবে সেখানে আসতে দেরী করছে কেন সেটাও বুঝতেছি না। হয়তো অপেক্ষা করছে সে আসলে আর কি কি হতে পারবে তাই আপনি দেরী না করে বাকিটুকুও লিখে দিন। ভালো লিখেছেন।

    1. এটা আমার দূর্ভাগ্য যে আমার লেখায় আমি আপনার মন্তব্য পাইনি ;( কিন্তু আমি মেয়েটা দূর্ভাগ্য কষ্ট এসব সাথে নিয়েও হাসতে পারি 🙂 আমি জানি আমার মাঝে অনেক ঘাটতি আছে, তাইতো আপনি আমাকে শুভেচ্ছা জানাননি তাতেও মন খারাপ করছি না 🙂

      বাকীটুকু খুব শীঘ্রই লিখছি 🙂 দেখি তারপর কি হয়……….

      1. নিজের কাছেই লজ্জিত কারন আমার কত আজেবাজে পোষ্টে আপনি শুভেচ্ছা জানালেন কিন্তু আপনার এমন সুন্দর লেখায় আসার সৌভাগ্য হয়নি।

  3. যে হারাবে সে জানবেনা, সে কি হতে পারতো? তবু মনে হচ্ছে, সত্যিই কি সে হয়নি?
    খেয়ালী মেয়ের এলোমেলো ভাবনা আমাদের ভাবনাকেও এলোমেলো করে দেয়। সুন্দর।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?