মূল লেখায় যান

ঝরা পাতার রঙ

আলমগীর সরকার লিটনকবিতা১৬টি মন্তব্য

সময়গুলো ঝরাপাতার মতন ঝরছে-
নতুন করে সোনালি মাঠ অভিমান ছেড়ে
ঘ্রাণ যুক্ত ফসল ফুলছে;
আনন্দ ঘন উঠান এখন প্রস্তত –
ধানের খরগুলো আগের মতো
গো মারা হয় না রোদেই শুকান হয়।

ভাবনাতে করোনার আতঙ্কিত-
তবুও থেমে নেই দুর্বাঘাসের ঘাসফড়িঙ র
উড়া রঙবিরল প্রজাপতিদের আনাগোনা
হতবাক শুধু বিবর্তন কিছু মাঠ ঘাট আর
সোনালি স্মৃতির বাঁধন;

ধূসর মাটির বুকে ঘুমপারানির পালঙ্কপোষ
এতো সময় চলছে ঝরা পাতার রঙ আওয়াজে-
অতঃপর ধূলিময় চোখ কিংবা
সহয্যময় চাপা থাকা কষ্টগুলো।

২৫ চৈত্র ১৪২৬, ০৮ এপ্রিল ২০


মোট পড়েছেনঃ ৭৯৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. করোনাতঙ্কে মানুষের পদচারণা কমায় দূর্বাঘাসে ঘাস ফড়িংদের আনাগোনা বেড়েই চলেছে। প্রকৃতির সর্বত্র আজ রঙের খেলার বন্যা……ভালোলাগা জানিয়ে গেলাম লিটন ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?