মূল লেখায় যান

জনপ্রিয় কবি সৌভিক এর লেখা একটি কবিতা – “ব্রেকিং নিউজ”

অন্তরা মিতুকবিতা, বিবিধ১১টি মন্তব্য

ব্রেকিং নিউজ

সামগ্রিক কূটচালে
ইদানিং ঈশ্বরে ভয়ানক ঈশ্বর-ভীতি দেখা গেছে,
বিশ্বস্ত সূত্রে জানা যায় –
আজকাল অস্তিত্বের সংকটেও বেশ ভুগছেন তিনি।
ব্লাড প্রেশার বেড়েছে,
চিন্তায় চিন্তায় ইনসমনিয়ায়
আক্রান্ত ঈশ্বর, ঘুমের অভাবে
কিছুটা ফ্যাসীবাদীও হয়ে পড়েছেন
বলে জানা যায় গোপন সুত্রে।
এদিকে ঈশ্বরী, অন্দরমহল ছেড়ে যাকে
এখন পর্যন্ত বহির্বিশ্বে দেখা যায়নি –
তিনিও সাংবাদিকদের কাছে জানিয়েছেন
তার উদ্বেগের কথা।

বন্ধুগণ ! আসুন…
আমরা কিছুক্ষনের জন্য
ঈশ্বরকে কারাগারে বন্দী করে
নিজেদের নিয়ে খেলাধুলা করি ।।

.
.
.

…………………

– সৌভিক দা’
০৫ ফাল্গুন ১৪১৯

——————————-
-{@ কৃতজ্ঞতা:
১. সৌভিক
২. কবিতা আশ্রম
——————————-

মোট পড়েছেনঃ ৭৮১জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. সর্বনাশ , এ তো দেখছি ভয়ানক চিন্তা
    আমাদের মাঝে ঈশ্বর সম্পর্কে যে একটি ধারনা জন্ম নিয়েছে
    যে , তিনি সব অন্ধকার থেকে মুক্ত করে আমাদের আলোতে রাখবেন , এ ধারনা টি হোঁচট খাচ্ছে আজকাল।

    ভালো লেগেছে কবিতা ।
    শেয়ারের জন্য ধন্যবাদ ।

  2. আজকাল অস্তিত্বের সংকটেও বেশ ভুগছেন তিনি।
    ব্লাড প্রেশার বেড়েছে,
    চিন্তায় চিন্তায় ইনসমনিয়ায়
    আক্রান্ত ঈশ্বর, ঘুমের অভাবে
    কিছুটা ফ্যাসীবাদীও হয়ে পড়েছেন :p :p (y)

    1. জিয়া ভাই , অবশ্যই সব মন্তব্য গ্রহন করা হয় । তবে গালাগালি , কুরুচি পূর্ণ মন্তব্য গ্রহন করা হয় না । গতকাল আপনার মন্তব্যের পরে আপনাকে উদ্দেশ্য করে কিছু খারাপ গালি এসেছিল । ঐ মন্তব্য গুলো রাখতাম – যদি গালি এবং রুচিহীন শব্দ না থাকতো ।

      যত খুশি সমালোচনা করা যাবে – কিন্তু শালীনতার মধ্যে থেকে ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।